রাজ্যে কড়া পদক্ষেপ! একসঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০ সংস্থাকে শো-কজ ঘিরে শোরগোল

রাজ্যজুড়ে শিক্ষা ব্যবস্থায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করল প্রশাসন। পরিকাঠামো ঘাটতি এবং সরকারি নিয়ম না মানার অভিযোগে একযোগে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি, আরও প্রায় একশটি মাদ্রাসাকে কারণ দর্শানোর বা শো-কজ নোটিস পাঠানো হয়েছে। তবে যেসব মাদ্রাসার বৈধ সরকারি অনুমোদন রয়েছে এবং যারা সমস্ত নিয়ম ও পরিকাঠামোর শর্ত মেনে চলছে, সেগুলি আগের মতোই স্বাভাবিকভাবে চালু থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।
গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন মাদ্রাসার পঠনপাঠন মান, পরিকাঠামো এবং সরকারি নিয়মকানুন কঠোরভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অনিয়ম রুখতে এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের এই কঠোর অবস্থান শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।