৭ বছর পর ভারতের মাটিতে শি জিনপিং! ব্রিকস সম্মেলনের মাঝেই মোদির সঙ্গে মেগা বৈঠকে কোন বড় সমীকরণ?

দীর্ঘ ৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের মাটিতে পা রাখছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন তিনি। নয়াদিল্লিতে পা রেখেই আজ একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সরকারি সূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছবেন চিনের প্রেসিডেন্ট। এরপর দিনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। বর্তমান আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ব্রিকস সম্মেলনের এই মঞ্চে দুই এশীয় পরাশক্তির শীর্ষ নেতার এই সাক্ষাত্‍ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল। সীমান্ত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য— আজকের এই মেগা বৈঠকে কোন কোন বিষয়ে আলোকপাত করা হয়, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *