এক ধাক্কায় আকাশছোঁয়া দাম কমল সোনার! ১০ গ্রামে কত সস্তা হলো হলুদ ধাতু?

পুজোর আগে সোনা ও রুপোপ্রেমীদের জন্য বিরাট স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আজ ভারতীয় বাজারে হুড়মুড়িয়ে পড়েছে সোনা ও রুপোর দাম। এক ধাক্কায় ১০ গ্রাম খাঁটি সোনার দাম ২ হাজার টাকারও বেশি কমেছে, আর রুপোর দাম কমেছে ১০ হাজার টাকার বেশি।
আজ কত কমল সোনা-রুপোর দাম? স্বর্ণশিল্প বাঁচাও কমিটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২,০২০ টাকা। এর ফলে কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা। পাশাপাশি, গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৯০০ টাকা কমে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ১ লক্ষ ১৮ হাজার টাকা।
অন্যদিকে, সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে রুপোর বাজারে। আজ প্রতি কেজি রুপোর দাম এক ধাক্কায় ১০,৬২৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৮৭৭ টাকা। সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকলে আজকের এই দরপতন ক্রেতাদের জন্য বড় সুযোগ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।