এমবিবিএস সিটে বিরাট কোপ না স্বস্তি? ২০২৬-এর নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড়!

ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা হাজার হাজার তরুণ প্রজন্মের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে নিয়ে এল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (NMC)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এমবিবিএস (MBBS)-এর বহু প্রতীক্ষিত সংশোধিত সিট ম্যাট্রিক্স আনুষ্ঠানিকভাবে জারি করেছে এনএমসি। এর আগে গত ১৫ জুলাই এই শিক্ষাবর্ষের প্রথম দফার সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বরকে ভিত্তি ধরে ১০ সেপ্টেম্বর নতুন এই সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের ১৩টি নতুন মেডিকেল কলেজকে পঠনপাঠন ও পরিচালনার সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এমবিবিএস কোর্সে যোগ হয়েছে মোট ৩,২৭৫টি নতুন আসন।

এমবিবিএস-এর মোট আসন সংখ্যা পৌঁছে গেল ১,৪০,২১৪টিতে
এনএমসি-র প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, সংশোধিত সিট ম্যাট্রিক্স কার্যকর হওয়ার পর দেশজুড়ে এমবিবিএস-এর মোট আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৪০,২১৪টিতে। অর্থাৎ, বর্তমান শিক্ষাবর্ষে সর্বমোট ১,৪০,২১৪ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন। গত ১৫ জুলাই প্রকাশিত প্রাথমিক তালিকায় মোট আসন সংখ্যা ছিল ১,৩৫,৯৩৯টি। ফলে নতুন সংশোধিত তালিকায় মোট ৩,২৭৫টি নতুন আসন সংযোজিত হয়েছে।

কোন ক্ষেত্রে বাড়ল সবচেয়ে বেশি আসন?
এনএমসি-র দেওয়া তথ্য খতিয়ে দেখলে স্পষ্ট হয় যে, নতুন সংযোজিত ৩,২৭৫টি আসনের সিংহভাগই বৃদ্ধি পেয়েছে বেসরকারি (Private) মেডিকেল কলেজগুলিতে।

জুলাই মাসের তালিকা অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস-এর মোট আসন সংখ্যা ছিল ৭৩,৬৪৩টি, যা সংশোধিত তালিকায় বেড়ে হয়েছে ৭৬,২৪৩টি।

অন্যদিকে, সরকারি (Government) মেডিকেল কলেজগুলিতেও আসন সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩,৯৭১টিতে, যা এর আগে ছিল ৬৩,২৯৬টি।

স্বীকৃতি পেল ১৩টি নতুন মেডিকেল কলেজ
একাডেমিক সেশনের জন্য নতুন কলেজ অনুমোদনের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করেছে এনএমসি। চলতি বছরের আগস্ট মাসে দেশজুড়ে মোট ১৩টি নতুন মেডিকেল কলেজকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, যার জেরে একলাফে ৩,২৭৫টি নতুন আসন যুক্ত হয়েছে। এই নতুন অনুমোদনের ফলে সারা দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮3৬টিতে (১৫ জুলাইয়ের তালিকা অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৮২৩)। নতুন অনুমোদিত এই ১৩টি কলেজের মধ্যে ৯টি বেসরকারি এবং ৪টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেলে ভর্তির এই বিরাট সুযোগ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে চিকিৎসক হতে ইচ্ছুক পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *