না প্রচার, না বড় তারকা! ছোট্ট বাজেটের এই মালয়ালম ছবি যেভাবে ৪৫ গুণ বেশি আয় করে ইতিহাস গড়েছিল!

সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে সবসময় বড় তারকা বা কোটি টাকার প্রমোশনের প্রয়োজন হয় না। অনেক সময় একদম কম বাজেটের সাধারণ ছবিও বক্স অফিসে এমন অবিশ্বাস্য সাফল্য অর্জন করে, যা বড় বড় মেগাস্টারদের ছবিকেও পেছনে ফেলে দেয়। এই সাফল্যের এক উজ্জ্বল নিদর্শন হলো জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘প্রেমালু’।

কীভাবে তৈরি হয়েছিল এই রেকর্ড?

এই ছবিটিতে না ছিল কোনো হাই-ভোল্টেজ অ্যাকশন, না ছিল কোনো পৌরাণিক বা থ্রিলার কাহিনী। এটি ছিল সম্পূর্ণ একটি সাধারণ প্রেমের গল্প। তবে ‘ওয়ার্ড অফ মাউথ’ বা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রচারের জাদুটাই ছিল এই ছবির আসল শক্তি। মাত্র ৩ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিসে যে তাণ্ডব চালিয়েছিল, তা এককথায় অবিশ্বাস্য।

রিপোর্ট অনুযায়ী, ‘প্রেমালু’ ছবিটি তার বাজেটের প্রায় ৪৫ গুণ বেশি লাভ করে তাক লাগিয়ে দিয়েছিল। ছবিটির আজীবন বা লাইভটাইম কালেকশন ছিল প্রায় ১৩৫ কোটি টাকা। সাউথ সিনেমার ইতিহাসে এত বড় প্রফিট মার্জিন বা লাভের অনুপাতে ব্যবসার নজির খুব কমই দেখা গেছে। সাধারণ কনটেন্ট এবং নিখাদ বিনোদন কীভাবে দর্শকের মন জয় করতে পারে, ‘প্রেমালু’ তার এক জলজ্যান্ত উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *