বাজারচলতি কেমিক্যালের দিন শেষ! ত্বকের জেল্লা ফেরাতে বাড়িতেই বানান জাদুকরী নিমের সাবান!

ত্বকের নানা সমস্যা দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে নিমের জুড়ি মেলা ভার। তবে বাজারে পাওয়া যায় এমন অনেক সাবানেই ক্ষতিকর কেমিক্যাল থাকে, যা ত্বকের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তাই ত্বকের সুরক্ষায় কেমিক্যালমুক্ত ঘরোয়া উপায়ে তৈরি নিমের সাবান এখন অনেকেরই প্রথম পছন্দ। খুব সহজেই ঘরে বসে এই সাবান বানিয়ে নেওয়া সম্ভব।
নিমের সাবান তৈরির জন্য প্রথমে প্রয়োজন তাজা নিম পাতা, গ্লিসারিন বেস বা সাবানের বেস, সামান্য নারকেল তেল বা ভিটামিন ই ক্যাপসুল। প্রথমে নিম পাতা ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ডাবল বয়লার পদ্ধতিতে সাবানের বেস গলিয়ে তার সঙ্গে নিমের পেস্ট ও তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোমতো মিশে গেলে তা সাবানের মোল্ড বা পাত্রে ঢেলে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বা ফ্রিজে কয়েক ঘণ্টা সেট হতে দিলেই তৈরি হয়ে যাবে খাঁটি ভেষজ নিমের সাবান। নিয়মিত ব্যবহারে এটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বককে রাখে সতেজ ও জীবাণুমুক্ত।