খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস মারাত্মক! অজান্তেই শরীরের কী ক্ষতি করছেন? জানুন আসল সত্যি

সকালে ঘুম থেকে ওঠার পর ধোঁয়া ওঠা এক কাপ গরম দুধ চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। যাঁদের গ্লাসে করে দুধ খাওয়ার অভ্যাস নেই, তাঁরাও দিনে তিন-চার কাপ দুধ চা দিব্যি খেয়ে নেন। অনেকেই মনে করেন, চা খাওয়ার পাশাপাশি দুধের সমস্ত পুষ্টিগুণও বুঝি শরীরে পৌঁছে যাচ্ছে। কিন্তু গবেষণায় উঠে এসেছে এক্কেবারে চমকপ্রদ তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠবে।
গবেষণা কী বলছে? বিশেষজ্ঞদের মতে, দুধের সঙ্গে জল ও চা পাতা দীর্ঘক্ষণ ফোটালে মৌলিক খনিজ যেমন ক্যালসিয়াম বা পটাশিয়াম পুরোপুরি উবে যায় না ঠিকই, কিন্তু শরীরের ওপর তার প্রভাব একেবারেই অন্যরকম।
-
ট্যানিনের বাধা: চা পাতায় উচ্চমাত্রায় ‘ট্যানিন’ এবং ‘অক্সালেট’ থাকে, যা দুধের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় যৌগ তৈরি করে। ফলে দুধে ক্যালসিয়াম থাকলেও শরীর তা সঠিকভাবে শোষণ করতে পারে না।
-
ভিটামিনের অপচয়: দুধে থাকা ভিটামিন বি১২ ও ভিটামিন ডি স্নায়ুকে চাঙ্গা রাখতে সাহায্য করলেও, দীর্ঘক্ষণ ফোটানোর ফলে তাপে এই সংবেদনশীল পুষ্টি উপাদানগুলির অনেকটাই নষ্ট হয়ে যায়।
-
অ্যান্টি-অক্সিডেন্টের কার্যকারিতা হ্রাস: চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে দুধের কেসিন প্রোটিন মিশে তার কার্যকারিতা অনেকটাই কমিয়ে দেয় এবং প্রোটিন হজমেও বাধা সৃষ্টি করে।
-
অম্বল ও পেটের সমস্যা: চা পাতার ক্যাফেইন ও ট্যানিনের সঙ্গে দুধের ফ্যাট মিশে পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফলে খালি পেটে দুধ চা খেলে বুকজ্বালা, অম্বল ও পেট ফাঁপার সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে যাঁদের, তাঁদের ক্ষেত্রে জটিলতা আরও বাড়ে।
চিকিৎসাবিজ্ঞানের মতে, দুধ চা মূলত স্বাদের জন্য, দুধের পুষ্টির চাহিদা মেটানোর জন্য নয়। খাঁটি প্রোটিন ও ক্যালসিয়ামের পুরো উপকার পেতে চাইলে দুধ আলাদাভাবে পান করাই শ্রেয়। আর চায়ের আসল অ্যান্টি-অক্সিডেন্টের সুফল পেতে লিকার চা বা গ্রিন টি-ই সবচেয়ে ভালো বিকল্প।খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস মারাত্মক! অজান্তেই শরীরের কী ক্ষতি করছেন? জানুন আসল সত্যিসকালে ঘুম থেকে ওঠার পর ধোঁয়া ওঠা এক কাপ গরম দুধ চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। যাঁদের গ্লাসে করে দুধ খাওয়ার অভ্যাস নেই, তাঁরাও দিনে তিন-চার কাপ দুধ চা দিব্যি খেয়ে নেন। অনেকেই মনে করেন, চা খাওয়ার পাশাপাশি দুধের সমস্ত পুষ্টিগুণও বুঝি শরীরে পৌঁছে যাচ্ছে। কিন্তু গবেষণায় উঠে এসেছে এক্কেবারে চমকপ্রদ তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠবে। গবেষণা কী বলছে? বিশেষজ্ঞদের মতে, দুধের সঙ্গে জল ও চা পাতা দীর্ঘক্ষণ ফোটালে মৌলিক খনিজ যেমন ক্যালসিয়াম বা পটাশিয়াম পুরোপুরি উবে যায় না ঠিকই, কিন্তু শরীরের ওপর তার প্রভাব একেবারেই অন্যরকম। ট্যানিনের বাধা: চা পাতায় উচ্চমাত্রায় ‘ট্যানিন’ এবং ‘অক্সালেট’ থাকে, যা দুধের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় যৌগ তৈরি করে। ফলে দুধে ক্যালসিয়াম থাকলেও শরীর তা সঠিকভাবে শোষণ করতে পারে না। ভিটামিনের অপচয়: দুধে থাকা ভিটামিন বি১২ ও ভিটামিন ডি স্নায়ুকে চাঙ্গা রাখতে সাহায্য করলেও, দীর্ঘক্ষণ ফোটানোর ফলে তাপে এই সংবেদনশীল পুষ্টি উপাদানগুলির অনেকটাই নষ্ট হয়ে যায়। অ্যান্টি-অক্সিডেন্টের কার্যকারিতা হ্রাস: চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে দুধের কেসিন প্রোটিন মিশে তার কার্যকারিতা অনেকটাই কমিয়ে দেয় এবং প্রোটিন হজমেও বাধা সৃষ্টি করে। অম্বল ও পেটের সমস্যা: চা পাতার ক্যাফেইন ও ট্যানিনের সঙ্গে দুধের ফ্যাট মিশে পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফলে খালি পেটে দুধ চা খেলে বুকজ্বালা, অম্বল ও পেট ফাঁপার সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে যাঁদের, তাঁদের ক্ষেত্রে জটিলতা আরও বাড়ে। চিকিৎসাবিজ্ঞানের মতে, দুধ চা মূলত স্বাদের জন্য, দুধের পুষ্টির চাহিদা মেটানোর জন্য নয়। খাঁটি প্রোটিন ও ক্যালসিয়ামের পুরো উপকার পেতে চাইলে দুধ আলাদাভাবে পান করাই শ্রেয়। আর চায়ের আসল অ্যান্টি-অক্সিডেন্টের সুফল পেতে লিকার চা বা গ্রিন টি-ই সবচেয়ে ভালো বিকল্প।