পুজোর আগেই বাম্পার উপহার! প্যারা টিচার ও বন সহায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা সরকারের

দুর্গাপুজোর ঠিক আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় উপহার নিয়ে এল সরকার। প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদের (Para Teachers) পাশাপাশি বন সহায়ক, ফরেস্ট গার্ড এবং শিক্ষা দপ্তরের একাধিক কর্মীর বেতন ও ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে হাজার হাজার কর্মী অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।কারা কত বেতন ও ভাতা বৃদ্ধি পেলেন?প্যারা টিচার ও শিক্ষাবন্ধু: প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক বেতন একলাফে ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রাথমিক প্যারা টিচারদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা এবং উচ্চ-প্রাথমিক স্তরে ১৫,৫২৩ টাকার পরিবর্তে ২০,৫২৩ টাকা হতে চলেছে। পাশাপাশি শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটরদেরও ৫,০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। বনকর্মী ও বন সহায়ক: ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ডেপুটি রেঞ্জারদের ভাতা ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, বন সহায়কদের পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে প্রায় ১,৫০০ জন বন সহায়ক সরাসরি লাভবান হবেন। ম্যানেজমেন্ট স্টাফ ও অন্যান্য: ম্যানেজমেন্ট কর্মীদের ক্ষেত্রে বেতন ২৫ হাজারের নিচে হলে ৫,০০০ টাকা, ৪০ হাজারের নিচে হলে ৭,০০০ টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হলে ১০,০০০ টাকা পর্যন্ত সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এসএসকে (SSK) ও এমএসকে (MSK) সহায়কদের ভাতাও ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। প্রাক্তন বিধায়কদের ভাতা: প্রাক্তন বিধায়কদের মাসিক মেডিক্যাল ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১০ হাজার টাকা করা হয়েছে। কবে থেকে কার্যকর হবে এই বর্ধিত টাকা? সরকারি নির্দেশিকা অনুযায়ী, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বর্ধিত ভাতা এবং প্রাক্তন বিধায়কদের সংশোধিত মেডিক্যাল ভাতা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। অন্যদিকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু এবং স্পেশাল এডুকেটরদের বর্ধিত বেতন ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে সরকারের এই পদক্ষেপে খুশি সংশ্লিষ্ট মহলের কর্মীরা।