টয়লেট সিট থেকেও বেশি নোংরা রান্নাঘরের এই ৫ জিনিস! অজান্তেই ডেকে আনছেন না তো মারাত্মক বিপদ?

আমাদের সুস্বাস্থ্য অনেকটাই নির্ভর করে রান্নাঘরের পরিচ্ছন্নতার ওপর। কিন্তু আমরা যেটাকে খুব পরিষ্কার ও নিরাপদ বলে মনে করি, সেটাই অনেক সময় মারাত্মক রোগের বাসা হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের ধারণা, টয়লেট সিটেই বোধহয় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, আমরা প্রতিদিন রান্নাঘরে যে সমস্ত জিনিস ব্যবহার করি, তার কয়েকটি টয়লেট সিটের চেয়েও কয়েকশো গুণ বেশি জীবাণুতে ভরপুর থাকে।

রান্নাঘরের কোন জিনিসগুলোতে থাকে সবচেয়ে বেশি জীবাণু?

  • বাসন মাজার স্পঞ্জ: বাসন মাজার স্পঞ্জে সবসময় ভেজাভাব থাকায় তাতে টয়লেট সিটের চেয়ে প্রায় ২ লক্ষ গুণ বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে।

  • কাটিং বোর্ড: সবজি বা মাংস কাটার বোর্ডের ছুরি-বঁটির দাগের মধ্যে জীবাণুরা সহজে জমে। এতে টয়লেট সিটের চেয়ে প্রায় ২০০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে।

  • কিচেন টাওয়েল: ভেজা হাতে মোছা রান্নাঘরের তোয়ালেতে টয়লেট সিটের চেয়ে ৮০ গুণ বেশি জীবাণু জমে থাকে। রান্নার সময় নোংরা হাতে বারবার কলের হাতল ধরার কারণে সেখানেও প্রায় ৪০ গুণ বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায়।

  • ফ্রিজের হাতল: বাড়ির সবাই প্রতিদিন বারবার ফ্রিজের দরজার হাতল ধরে, যেখানে প্রায় ২০ গুণ বেশি জীবাণু লুকিয়ে থাকে।

অদৃশ্য জীবাণুর আক্রমণ থেকে বাঁচার সহজ উপায়

  • বাসন মাজার স্পঞ্জ অন্তত সপ্তাহে অন্তত একবার অবশ্যই বদলে ফেলুন।

  • কাঁচা মাংস এবং সবজি কাটার জন্য সর্বদা আলাদা আলাদা কাটিং বোর্ড ব্যবহার করুন।

  • রান্নাঘরের তোয়ালে এবং হাত মোছার তোয়ালে প্রতি ২ থেকে ৩ দিন অন্তর গরম জলে ভালো করে কেচে রোদে শুকিয়ে নিন।

  • বাইরে থেকে বাড়ি ফিরে এবং রান্না শুরু করার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করুন। রাসায়নিকের বদলে ভিনিগার, লেবুর রস বা প্রাকৃতিক উপায়ে ঘর জীবাণুমুক্ত রাখার চেষ্টা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *