‘এত টাকা পান কোথায়?’-ডিভোর্সের পর বিদেশে গিয়ে খোলামেলা পোজ, ট্রোলের মুখে অভিনেত্রী

টেলি জগতের পরিচিত মুখ সোহিনী গুহ রায় এখন ব্যস্ত তাঁর বিদেশ সফরে। গ্রিসের স্যান্টোরিনির অপরূপ সৌন্দর্যের মাঝে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেখান থেকেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। গ্রিসের সাদা বাড়ি ও নীল সমুদ্রের ব্যাকড্রপে তাঁর পরনে ছিল নীল রঙের টিউব স্লিট গাউন। তাঁর এই আকর্ষণীয় লুক এবং আত্মবিশ্বাসী পোজ দেখে অনুরাগীদের নজর ফেরানো দায় হয়ে পড়েছে।

ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার—সব সময়ই চর্চায় থাকতে ভালোবাসেন এই অভিনেত্রী। ব্যবসায়ী কল্লোল চৌধুরীর সঙ্গে বিয়ের কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ হয়, যা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তিনি। ডিভোর্সের পর থেকে নিজের শর্তেই জীবন কাটাচ্ছেন সোহিনী। মলদ্বীপ হোক কিংবা দুবাই, সুযোগ পেলেই বিদেশে পাড়ি দেওয়া তাঁর পুরনো অভ্যাস। তবে এই ঘন ঘন বিদেশ ভ্রমণ নিয়ে মাঝেমধ্যেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

ট্রোলারদের একাংশ সরাসরি প্রশ্ন তোলেন, অভিনেত্রীর আয়ের উৎস কী বা এত টাকা তিনি কোথায় পান? যদিও এই ধরণের কটাক্ষকে কখনোই পাত্তায় দেন না তিনি। ট্রোলের তোয়াক্কা না করে গ্রিসের মনোরম পরিবেশে চুটিয়ে ছুটি উপভোগ করছেন ছোট পর্দার এই জনপ্রিয় তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *