লোভে পড়েই কি কোটিপতিদের বিয়ে করছেন বলিউডের নায়িকারা? জেনেনিন গোপন তথ্য

অনেকেরই সুন্দরী নায়িকাদের বিয়ে করা শখ থাকে। তবে চাইলেই তো কোনো নায়িকাকে বিয়ে করা যায় না! তাদেরও থাকে বাড়তি কিছু চাওয়া-পাওয়া। তাই কখনো ধনী ব্যবসায়ী, আবার কখনো সহ অভিনেতাদের সাথেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নায়িকারা কাকে কাকে বিয়ে করেছেন!

শিল্পা শেঠি
লন্ডন খ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। জানা গেছে রাজ কুন্দ্রার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার। এমনকি উপহার হিসেবে দ্বিতীয় স্ত্রী শিল্পাকে রাজ একটি বিলাসবহুল বাংলোও দিয়েছেন। যেখানে ফ্ল্যাট থেকে শুরু করে অনেক বিলাসবহুল সামগ্রী রয়েছে।

বিদ্যা বলান
বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী। সিদ্ধার্থ রায় কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান প্রযোজক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা প্রায়। ২০১২ সালে তাদের বিয়ে হয়।

জুহি চাওলা
বলিউড ক্যারিয়ারে এক সাথে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা করেছেন জুহি চাওলা। ১৯৯৫ সালে তার গোল্ডেন ক্যারিয়ার থেকে ব্রেক নিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে জয় মেহেতাকে বিয়ে করেন। জয় অত্যন্ত সুপরিচিত একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক।

অসিন দক্ষিণী
বলিউডের বেশ কিছু সিনেমাতে অভিনয় করে ক্যারিয়ারে তেমন ভাবে ডানা মেলে ধরতে পারেননি অসিন দক্ষিণী। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ১,৪৫০ কোটি টাকা।

সোনম কাপুর
বলিউডের অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের সুদীর্ঘ ক্যারিয়ার থাকা না সত্ত্বেও ২০১৮ সালে লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। আনন্দের মোট সম্পত্তির পরিমাণ ৪,৭৭৩ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *