উচ্চশিক্ষা দফতরের নজরে রাজ্যের ভুয়ো বিএড কলেজ! মন্ত্রীর চাঞ্চল্যকর তথ্যে শোরগোল শিক্ষা মহলে

রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বা বিএড (B.Ed) কলেজগুলির শোচনীয় অবস্থা, সীমাহীন দুর্নীতি এবং চূড়ান্ত অনিয়মের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে চালানো একটি বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জানা গিয়েছে, রাজ্যে বেসরকারি বিএড কলেজগুলির অর্ধেকের বেশির অবস্থা যেমন বেহাল, তেমনই ৬০০-রও বেশি কলেজের মধ্যে অন্তত ৫৩টি কলেজের বাস্তবে কোনো অস্তিত্বই নেই!

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে অনুমোদন প্রাপ্ত বহু বেসরকারি কলেজ সমস্ত নিয়মকে বুড়ো আঙুল চালিয়ে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ১৭টি এমন কলেজ চিহ্নিত করা হয়েছে, যেখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর কোনো নির্দেশিকা বা শর্তই মানা হয়নি। এমনকি, কোনো নিয়মের তোয়াক্কা না করে আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের বাড়ির ঠিকানাতেও বিএড কলেজ পরিচালনার জন্য এনওসি (NOC) দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে।

শিক্ষাঙ্গনের এই বেনিয়ম ও দুর্নীতির ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। উচ্চশিক্ষা দফতরের এই কঠোর পদক্ষেপের পর ভবিষ্যতে ভুয়ো ও নিয়মবহির্ভূত কলেজগুলির বিরুদ্ধে আরও কী কড়া ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *