যুদ্ধের মোড় কি এবার ঘুরবে? ট্রাম্পের দূতেরা পা রাখতেই ক্রেমলিনের ঐতিহাসিক পদক্ষেপে তোলপাড় বিশ্ব রাজনীতি!

চার বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী রাশিয়া-ইউক্রেন সংঘাতে এক নতুন মোড়। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতদের মস্কো সফর উপলক্ষ্যেই ইউক্রেনে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার বড় নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকেই এই যুদ্ধবিরতির নির্দেশ কার্যকর হয়েছে।

পুতিনের এই নির্দেশের নেপথ্যে কী?

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন যে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের কিয়েভ সফরের সময় তাঁরা বিমান হামলা স্থগিত রাখবেন। পাশাপাশি মস্কোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। জেলেনস্কির সেই আহ্বানের একদিনের মধ্যেই পুতিনের তরফ থেকে এই হামলা বন্ধের ঘোষণা এল।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ মধ্যস্থতার জন্য ইতিমধ্যেই মস্কোর ভনুকোভো বিমানবন্দরে এসে পৌঁছেছেন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও আলোচনা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানাবে ক্রেমলিন। মস্কোর সঙ্গে আলোচনা পর্ব শেষ করে এই প্রতিনিধি দলটি ইউক্রেনের কিয়েভেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিনের এই যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন দূতেরা কতটা শান্তি ফেরাতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *