পুরোনো রূপ পাল্টে একেবারে নতুন অবতারে আসছে টাটা নেক্সন! ভেন্যু ও সনেটের কপালে চিন্তার ভাঁজ ফেলল এই গাড়ি।

ভারতীয় অটোমোবাইল বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি টাটা নেক্সন (Tata Nexon)-এর একেবারে নতুন ও আধুনিক অবতার আনছে টাটা মোটরস। ‘প্রজেক্ট গरुড়’ (Project Garud) কোডনেমে তৈরি হওয়া এই নতুন প্রজন্মের নেক্সন ২০২৭ সালে লঞ্চ হতে পারে বলে জোরালো জল্পনা চলছে। ইতিমধ্যে টেস্টিংয়ের সময় রাস্তায় দেখা মিলেছে এই গাড়িটির, যা বর্তমান মডেলের চেয়ে সম্পূর্ণ আলাদা ডিজাইনে বাজারে আসতে চলেছে।

ডিজাইন ও লুকে বড় চমক

নতুন নেক্সনের বাহ্যিক ডিজাইনে থাকছে বড়সড় পরিবর্তন। গাড়িটির বডি ল্যাঙ্গুয়েজ আগের চেয়ে অনেক বেশি সোজা, চৌকস বা ‘বক্সী’ (Boxy) রাখা হতে পারে, যার ফলে এটি দেখতে আরও বড় ও শক্তিশালী মনে হবে। পাশাপাশি, এতে কুপ-এসইউভি (Coupe-SUV) স্টাইলের ছোঁয়াও দেখতে পাওয়া যাবে। গাড়িটির এ-পিলার এবং সি-পিলারে পরিবর্তনের ফলে কেবিনের ভেতরে যাত্রীদের মাথার ওপরের জায়গা বা হেডরুম আরও কিছুটা বাড়বে।

আধুনিক কেবিন ও ফাটাফাটি ফিচার্স

শুধু বাইরে থেকেই নয়, ভেতর থেকেও সম্পূর্ণ বদলে যাচ্ছে এই গাড়ি। নতুন নেক্সনের কেবিন ডিজাইন টাটার আপকামিং সিয়েরা (Sierra) এসইউভির সঙ্গে মিল থাকতে পারে। ড্যাশবোর্ডে থাকতে পারে দুটি ১০.২৫ ইঞ্চির বড় স্ক্রিন—একটি চালকের সুবিধার জন্য এবং অন্যটি ইনফোটেনমেন্ট ও বিনোদনের উদ্দেশ্যে। এছাড়াও লেটেস্ট এডিএএস (ADAS) প্রযুক্তি, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং নতুন ইলুমিনেটেড টাটা লোগোযুক্ত স্টিয়ারিং হুইল এর আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

রিপোর্টের তথ্য অনুযায়ী, টাটা নতুন নেক্সনে তাদের জনপ্রিয় ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনটি বজায় রাখতে পারে এবং এর পাশাপাশি টুইন-সিলিন্ডার সিএনজি (CNG) অপশনও দেওয়া হতে পারে। তবে বহুদিনের পরিচিত ১..৫ লিটার ডিজেল ইঞ্জিনটি এই নতুন মডেলে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, নতুন এই এসইউভি লঞ্চ হলে হুন্ডাই ভেন্যু কিংবা কিয়া সনেটের মতো গাড়িগুলির প্রতিযোগিতায় বেশ বড়সড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *