অ্যালবাম তৈরি থেকে এডিট নিমেষেই! গুগল ফটোসে চলে এল চোখ কপালে তোলা দুর্দান্ত এআই ফিচার!

প্রযুক্তি দুনিয়ায় আরও এক বড় চমক দিল গুগল। ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করতে এবার Google Photos-এর সঙ্গে যুক্ত করা হলো সংস্থার অত্যাধুনিক এআই এজেন্ট— Google Gemini Spark। এর ফলে ফোনের গ্যালারিতে জমে থাকা হাজার হাজার ছবি ম্যানেজ করা বা অ্যালবাম তৈরি করার মতো বিরক্তিকর কাজগুলো এখন নিমিষেই করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

জেমিনি স্পার্ক ঠিক কী কী কাজ করতে পারবে? গুগলের দাবি অনুযায়ী, এই নতুন টুলের সাহায্যে ব্যবহারকারীরা শুধুমাত্র একটি প্রম্পট বা নির্দেশ দিয়েই গ্যালারির একাধিক কাজ করাতে পারবেন। যেমন—

  • যে কোনো ছবি নিজের পছন্দমতো এডিট করা।

  • নির্দিষ্ট ছবি বেছে নিয়ে নিমেষেই সুন্দর অ্যালবাম তৈরি করা।

  • কোনো কনসার্ট বা ইভেন্টের ফ্লায়ার রিড করে স্বয়ংক্রিয়ভাবে ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা।

  • হোয়াইটবোর্ডের ছবি থেকে সরাসরি টিম ইমেল ড্রাফট করে ফেলা।

অর্থাৎ, গ্যালারির ছোটখাটো ম্যানেজমেন্টের কাজগুলোর জন্য এখন আর আলাদা করে সময় নষ্ট করতে হবে না।

কারা এবং কীভাবে ব্যবহার করতে পারবেন? আপাতত এই দারুণ ফিচারটি চালু হয়েছে, তবে আমেরিকার ব্যবহারকারী এবং নির্দিষ্ট কিছু এলিজিবল Gemini AI Pro ও Ultra সাবস্ক্রাইবারদের জন্যই এটি প্রথম পর্যায়ে রোলআউট করা হচ্ছে। শুধুমাত্র ইংরেজি ভাষাতেই আপাতত এই পরিষেবা মিলছে। গ্যালারির সঙ্গে জেমিনি কানেক্ট করে অ্যাপের ওপরের কোণায় থাকা ‘স্পার্ক’ অপশনটি চালু করলেই এই সুবিধা উপভোগ করা যাবে। অন্যান্য দেশ ও ভাষায় এই ফিচারটি কবে আসবে, সে বিষয়ে এখনও গুগলের তরফ থেকে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। দৈনন্দিন কাজকর্মে প্রযুক্তির এই নতুন সংযোজন ব্যবহারকারীদের কতটা সময় বাঁচায়, এখন সেটাই দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *