না স্পা, না মেসেজ! পিঠ চুলকানোর ব্যবসা করেই প্রতি মাসে ১৪ লাখ টাকা কামাচ্ছেন এই ব্যক্তি

মামালা! পিঠে বা শরীরে চুলকানি অথচ হাত পৌঁছাচ্ছে না—এমন সমস্যায় পড়েননি, এমন মানুষ পাওয়া ভার। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা পরিবারের কোনো সদস্য বা কাছের মানুষের সাহায্য নিই। কিন্তু এই সাধারণ ছোট প্রয়োজনকেই এক অভিনব এবং লাভজনক ব্যবসায় রূপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চিনের এক তরুণ। বর্তমানে শুধু পিঠ বা শরীর চুলকানোর সেবা দিয়েই তিনি প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন।
কী এই অদ্ভুত ব্যবসা?
চিনের শেেনজেন শহরে ৩২ বছর বয়সি ঝাং শিয়াওচিয়াও (Zhang Xiaoqiao) নামের এক উদ্যোক্তা ‘সুমা’ (Suma) নামের একটি কোম্পানি পরিচালনা করছেন। তাঁর এই প্রতিষ্ঠানে গ্রাহকরা স্পা বা ট্রিটমেন্টের মতো আরামদায়ক বিছানায় শুয়ে পড়েন। এরপর বিশেষ কায়দায় তৈরি নকল বা বিশেষ নখযুক্ত সরঞ্জামের সাহায্যে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের পিঠ কিংবা শরীরের বিভিন্ন অংশে আলতোভাবে চুলকিয়ে দেন। এক ঘণ্টার এই অদ্ভুত সেবার জন্য গ্রাহকদের গুনতে হয় প্রায় ৩০০ ইউয়ান বা বাংলাদেশি ও ভারতীয় মুদ্রায় প্রায় ৪,২০০ টাকার মতো।
ব্যবসা শুরুর পেছনের গল্প:
ঝাংয়ের মাথায় এই অদ্ভুত আইডিয়া আসে মূলত সোশ্যাল মিডিয়ার একটি ছোট ভিডিও দেখে। তিনি লক্ষ্য করেন, এক নারী তাঁর স্বামীর পিঠ চুলকে দিচ্ছেন এবং কমেন্ট বক্সে বহু মানুষ লিখছেন যে, তাঁরাও এমন সেবার জন্য টাকা খরচ করতে রাজি আছেন। এরপর ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতি থেকে তিনি একে প্রফেশনাল রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। চিনে এই ধরনের কোনো পূর্বের মডেল না থাকায় তিনি নিজেই বিভিন্ন কৌশল ও বডি জো নিয়ে গবেষণা করেন।
মাসিক আয় ১৪ লাখ টাকা:
গত মে মাসে শেেনজেনের বাওআন জেলায় প্রথম আউটলেট খোলেন ঝাং। এর মাত্র এক মাস পর ফুথিয়ান জেলায় দ্বিতীয় স্টোর চালু করেন তিনি। বর্তমানে তাঁর এই দুটি আউটলেট থেকে খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ১ লাখ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা মুনাফা আসছে। তাঁর এই সেবায় গ্রাহকদের প্রায় ৭০ শতাংশই পুরুষ এবং ৩০ শতাংশ নারী। শুধু চুলকানি মেটানোই নয়, বরং স্ট্রেস কমানো এবং ভালো ঘুমের জন্য এই সার্ভিস দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে পুরো চিনে এমন ১০০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার।