পার্লারের হাজার টাকা খরচ বন্ধ! ঘরে থাকা ভাত রান্নার জলেই মিলবে কাঁচের মতো চকচকে ত্বক, রইল ৫ জাদুকরী টোটকা

আজকাল কোরিয়ান স্কিন কেয়ারের হাত ধরে বিউটি ওয়ার্ল্ডে ম্যাজিকের মতো রাজ করছে ‘রাইস ওয়াটার’ বা চালের জল। ফেসওয়াশ থেকে শুরু করে দামি সিরাম—সবকিছুতেই এখন চালের জলের জয়জয়কার। কিন্তু পার্লারে হাজার টাকা খরচ না করে ঘরে খুব সহজেই চালের জল দিয়ে ত্বকের নানা সমস্যার সমাধান করা সম্ভব। চালের মধ্যে থাকা ফেরুলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতো পুষ্টি উপাদান ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চালের জলের ৫টি চমৎকার ব্যবহার দেখে নেওয়া যাক:

  • ১. চালের জলের টোনার: ওপেন পোরসের সমস্যা সমাধানে চালের জল দারুণ কার্যকর। চাল সামান্য জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে তার সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। রাতের স্কিন কেয়ারে এটি টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকে দারুণ টানটান ভাব ও চকচকে ভাব আসে।

  • ২. চালের জলের ফেস মাস্ক: ভাত সেদ্ধ করার সময় ফ্যান বা মাড় (যা জেলের মতো হয়) বের করে নিন। এর সঙ্গে মধু, কয়েক ফোঁটা লেবুর রস এবং একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ডার্ক স্পট বা কালচে দাগ দূর হয়।

  • 3. আইস কিউব ম্যাসাজ: চালের জলের সঙ্গে অ্যালোভেরা জেল ও ভিটামিন ই মিশিয়ে আইস ট্রেতে জমিয়ে নিন। এই আইস কিউব দিয়ে প্রতিদিন মুখ ম্যাসাজ করলে চোখের নিচের ফোলাভাব বা পফিনেস কমে এবং ক্লান্ত ত্বক নিমেষে সতেজ হয়ে ওঠে।

  • ৪. ঘরোয়া স্ক্রাব: চালের জলে সামান্য চালের গুঁড়ো ও মধু মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। হালকা হাতে মুখে সার্কুলার মোশনে ২ মিনিট ম্যাসাজ করুন। এটি মৃত কোষ বা ডেড স্কিন দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে।

  • ৫. রোদে পোড়া ত্বকের যত্নে: কড়া রোদে ত্বক লাল হয়ে গেলে বা জ্বালা করলে চালের জলের সঙ্গে সমপরিমাণ শসার রস ও এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেললে ত্বকের ইরিটেশন ও লালচে ভাব দূর হয়।

(বিশেষ দ্রষ্টব্য: সংবেদনশীল ত্বক হলে এই উপাদানগুলি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *