ভয়ঙ্কর কাণ্ড আকাশে! ড্রাগ টেস্টে ফেল করতেই এয়ার ইন্ডিয়ার পাইলটকে ছাঁটাই করল কর্তৃপক্ষ

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ড্রাগ টেস্টে ফেল করার পর বিমান সংস্থার পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ফুকেট থেকে দিল্লি আসা ওই বিমানের পাইলট-ইন-কম্যান্ডের শরীরে মাদকজাতীয় সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। এয়ার ইন্ডিয়ার নীতি অনুযায়ী নিরাপত্তা ও ফিটনেসের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। সংস্থার জিরো-টলারেন্স নীতির আওতায় ওই পাইলটের চাকরি অবিলম্বে বাতিল করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এই কঠোর পদক্ষেপে বিমান চালকদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ফের জোরালোভাবে সামনে চলে এসেছে। যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস না করার বার্তা দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *