জরুরি সতর্কতা স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য! আজ মধ্যরাতে কতক্ষণ কাজ করবে না ইউপিআই? জানুন বিকল্প উপায়

আপনিও কি দৈনন্দিন লেনদেন বা অনলাইন কেনাকাটার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ইউপিআই (UPI) পরিষেবা ব্যবহার করে থাকেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বৃহত্তম সরকারি খাতের এই ব্যাঙ্কটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ রাতে সাময়িকভাবে বন্ধ থাকবে তাদের ইউপিআই পরিষেবা।

কেন বন্ধ থাকছে পরিষেবা? গ্রাহকদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে কি এই সমস্যা? ব্যাঙ্কের স্পষ্ট জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি নয়, বরং ডিজিটাল সিস্টেমকে আরও সুরক্ষিত ও উন্নত করতে পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণের (Maintenance) কাজ চালাবে ব্যাঙ্ক। সেই কারণেই এই সাময়িক বিরতি।

কখন বন্ধ থাকবে পরিষেবা? প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ রাতে মাত্র ৪৫ মিনিটের জন্য এসবিআই-এর ইউপিআই পরিষেবা স্থগিত রাখা হবে। নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী, রাত ১২:১৫ মিনিট থেকে রাত ১:০০ টার (কিছু প্রতিবেদ অনুযায়ী রাত ১২:৩০ থেকে ১:১৫) মধ্যে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে এসবিআই-এর ইউপিআই ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন বা বিল পেমেন্ট করা সম্ভব হবে না। জরুরি প্রয়োজন থাকলে এই সময়ের আগেই তা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিকল্প ব্যবস্থা কী? জরুরি পরিস্থিতিতে লেনদেন চাল রাখতে গ্রাহকরা ‘ইউপিআই লাইট’ (UPI Lite) ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে পিন ছাড়াই ১,০০০ টাকা পর্যন্ত ছোট লেনদেন করা সম্ভব। এছাড়া এসবিআই-এর নিয়মানুযায়ী ইউপিআই-এর মাধ্যমে দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ লেনদেন করা যায়, যা এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর পুনরায় স্বাভাবিকভাবে কাজ শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *