IndiGo Aircraft Accident: শ্রীনগর বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা! অবতরণের পরেই বড় ধাক্কা খেল ইন্ডিগোর বিমান

নবি মুম্বই থেকে ছেড়ে আসা ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হলো। রানওয়েতে সফলভাবে ল্যান্ড করার পর বিমানটি যখন পার্কিংয়ের দিকে এগোচ্ছিল, সেই সময়ই এক অপ্রত্যাশিত বিপত্তি ঘটে।

সূত্রের খবর, পার্কিং বে-তে নির্দিষ্ট স্থানে দাঁড় করানোর সময় বিমানটি ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (VDGS) একটি লোহার খুঁটিতে সজোরে ধাক্কা মারে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় বিমানে থাকা কোনো যাত্রী বা কেবিন ক্রু সদস্য আহত হননি। পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নিচে নামিয়ে আনা হয়। দুর্ঘটনার পরই ওই বিমানটিকে সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে এবং ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *