Elon Musk News: তাক লাগাল টেসলা! ড্রাইভার, প্যাডেল বা স্টিয়ারিং ছাড়াই আমেরিকার রাস্তায় ছুটছে ভবিষ্যৎ গাড়ি

একটি চারচাকার গাড়ি, যার মধ্যে রয়েছে মাত্র দুটি বসার আসন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চালকের আসনে নেই কোনো ড্রাইভার! এখানেই শেষ নয়, গাড়িটিতে নেই কোনো স্টিয়ারিং হুইল, নেই কোনো ব্রেক, ক্লাচ কিংবা অ্যাক্সেলেটর প্যাডেলও। অথচ চেনা-অচেনা রাস্তায় ট্রাফিকের ভয় ছাড়াই আপন বেগে ছুটে চলেছে সেই গাড়ি। মার্কিন মুলুকের অস্টিনের রাস্তায় এমনই এক তাকলাগানো সেল্ফ-ড্রাইভিং গাড়ি লঞ্চ করলেন এলন মাস্ক। নতুন এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘সাইবারক্যাব’ (Cybercabs)।
কী এই সাইবারক্যাব?
এলন মাস্কের সংস্থা টেসলার (Tesla) এই চালকবিহীন গাড়িগুলো মূলত তৈরি করা হয়েছে সর্বাধিক দক্ষতাপূর্ণ স্বয়ংক্রিয় পরিচালনার জন্য। গত ২০০৪ সালের অক্টোবরে গাড়িটি প্রথম প্রকাশ্যে এলেও, দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে এবার তা আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল। মূলত উবার (Uber) এবং ওয়াইমো (Waymo)-র মতো জনপ্রিয় রোবোট্যাক্সি সার্ভিসগুলোকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতেই মাস্কের এই মাস্টারস্ট্রোক।
কীভাবে কাজ করবে এই পরিষেবা?
টেসলার এই রোবোট্যাক্সি পরিষেবা পেতে ব্যবহার করতে হবে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ।
-
অ্যাপের মাধ্যমে পিকআপ ও ড্রপ লোকেশন দিয়ে ক্যাব বুক করতে হবে।
-
নির্দিষ্ট লোকেশনে গাড়ি পৌঁছানোর পর নিজে থেকেই খুলে যাবে দরজা।
-
যাত্রীরা বসার পর সামনে থাকা টাচস্ক্রিন ডিসপ্লেতে টাচ করে দরজা বন্ধ করতে হবে এবং সিটবেল্ট বাঁধতে হবে।
-
এরপর কোনো ইনসট্রাকশন ছাড়াই গাড়ি নিজে থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
গাড়ির চারদিকে থাকা অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে পুরো যাত্রাপথ নিখুঁতভাবে মনিটরিং করা হয়। সিগন্যালে দাঁড়িয়ে পড়া থেকে শুরু করে অন্য গাড়ি ওভারটেক করা—সবকিছুই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। অস্টিনের রাস্তায় এই সাইবারক্যাবগুলোর অভাবনীয় জনপ্রিয়তা দেখে একে ‘সাইবারক্যাবসের ঝড়’ বলে আখ্যা দিয়েছেন এলন মাস্ক।