সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে চরম বিস্ফোরক জয়িতা! মাঝপথেই কি তবে বড় বিপদে পড়লেন অভিনেতা?

স্টার জলসার পর্দায় দীর্ঘ ১০ বছরের বিরতি ভেঙে কামব্যাক করেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। আর শুরু থেকেই শোয়ের অন্দরে তৈরি হওয়া একের পর এক নাটকীয় পরিস্থিতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই সিজনের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন খোদ মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়, যার ফলে প্রথম দিন থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। তবে এবার সমস্ত সীমানা ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সায়ক চক্রবর্তী এবং জয়িতা চট্টোপাধ্যায়ের মধ্যে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনা।

সামনে আসা নতুন প্রোমো ঘিরেই এখন নেটপাড়ায় প্রতিমুহূর্তে বাড়ছে জল্পনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি শারীরিক হেনস্তার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন জয়িতা চট্টোপাধ্যায়। ক্যামেরার সামনেই তিনি বিগ বসের কাছে নালিশ ঠুকে জানান যে সায়ক তাঁকে ‘ফিজ়িক্যালি অ্যাবিউজ়’ করেছেন। যদিও এই অভিযোগ মুহূর্তের মধ্যে খারিজ করে দিয়েছেন সায়ক। পাল্টা ক্ষোভ উগরে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘কী বলছিস এ সব? ফিজ়িক্যালি অ্যাবিউজ় কাকে বলে? আমার আঙুল থেকে এখনও রক্ত বেরাচ্ছে।’ ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই তরজা ঘিরেই এখন উত্তাল দর্শকমহল।

এর আগে অভিনেতা ভরত কল ও তনুশ্রী রায় দাসের বচসাও নজর কেড়েছিল দর্শকের। তবে সায়ক এবং জয়িতার মধ্যে ঠিক কী নিয়ে এই ঝামেলার সূত্রপাত ঘটল, তা জানতে রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। শো পুরোপুরি টেলিকাস্ট না হওয়া পর্যন্ত আসল সত্যটা সামনে আসার উপায় নেই। উল্লেখ্য, এবারের আসরে জয়িতাকে কেন্দ্র করে এর আগেও একাধিক বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে। এই মুহূর্তে তিনি ‘Dugout House’-এ অবস্থান করছেন, ফলে তিনি ফের মূল ঘরে কামব্যাক করতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে গভীর কৌতূহল। পূর্বের সিজনগুলির জনপ্রিয়তাকে পেছনে ফেলে সৌরভের হাত ধরে এই নতুন মরশুম যে প্রতিটি পর্বে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *