মেসির শেষ বিশ্বকাপের ছোঁয়া এবার আপনার হাতে! ভারতের বাজারে মিলছে ফুটবলের জাদুকরের স্বয়ংহস্তাক্ষর করা দুর্লভ স্মারক।

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানিয়েছেন আর্জেন্তিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে নথিভুক্ত হয়েছে। ফুটবল জাদুকরের এই সোনালী অধ্যায়কে চিরস্মরণীয় করে রাখতে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। আর এবার ফুটবলপ্রেমী ভারতীয়দের জন্য সুখবর, মেসির শেষ বিশ্বকাপের স্বাক্ষরিত ও সীমিত সংস্করণের (Limited Edition) স্মারক সংগ্রহের সুযোগ মিলছে ভারতেই।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ‘LEGXI’ বাজারে এনেছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের এই এক্সক্লুসিভ সংগ্রহ। সংস্থার দাবি, এই স্মারকগুলির প্রতিটিতে খোদ মেসি নিজের হাতে স্বাক্ষর করেছেন—এখানে কোনও প্রিন্টেড বা কৃত্রিম স্বাক্ষর ব্যবহার করা হয়নি। প্রতিটি পণ্যে আলাদা এডিশন নম্বর থাকায় এর সত্যতা ও এক্সক্লুসিভিটি পুরোপুরি বজায় রয়েছে। পাশাপাশি, সংগ্রাহকদের আস্থার কথা মাথায় রেখে একটি ডিজিটাল মালিকানা যাচাই প্ল্যাটফর্মও তৈরি করছে সংস্থাটি।

ভারতে এই দুর্লভ স্মারকের চাহিদা ব্যাপক হওয়ায় ইতিমধ্যেই বেশ কিছু জনপ্রিয় কালেকশন যেমন ‘Hand-Signed Stud’ এবং ‘GOAT Collector Trio Set’ বিক্রি হয়ে গেছে। বর্তমানে হাতে রয়েছে মাত্র কয়েকটি সংস্করণ। ফলে বিশ্বখ্যাত এই ফুটবল তারকার স্মৃতি নিজের সংগ্রহে রাখতে উদগ্রীব হয়ে উঠেছেন ভারতীয় ভক্ত ও সংগ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *