উত্তরবঙ্গের রেলযোগাযোগে ধস, নিউ ফরাক্কায় জমি বসায় বাতিল বহু ট্রেন

নিউ ফরাক্কা সংলগ্ন তিলডাঙা–নিউ ফরাক্কা রেলপথে হঠাৎ জমি বসে যাওয়ার জেরে উত্তরবঙ্গের ট্রেন চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, আবার বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিছু ট্রেনকে গন্তব্যের আগেই থামানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
৩ সেপ্টেম্বর বাতিল ট্রেনের তালিকা
৩ সেপ্টেম্বরের যাত্রার জন্য নিচের ট্রেনগুলি বাতিল ঘোষণা করা হয়েছে—
-
১৩১৪৯ শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ছাড়ার সময়: রাত ৮টা ৩০ মিনিট)
-
১৩১৫৩ শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস (ছাড়ার সময়: রাত ১০টা ৫ মিনিট)
-
১২৩৪৩ শিয়ালদহ–হলদিবাড়ি দার্জিলিং মেল (ছাড়ার সময়: রাত ১০টা ১৫ মিনিট)
-
১২৩৭৭ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (ছাড়ার সময়: রাত ১১টা ২০ মিনিট)
এ ছাড়া ৬৩৪২২ সাহিবগঞ্জ–আজিমগঞ্জ MEMU-ও ৩ সেপ্টেম্বর বাতিল হয়েছে।
৪ সেপ্টেম্বর বাতিল ট্রেন
৪ সেপ্টেম্বরের যাত্রাপথে বাতিল করা হয়েছে—
-
১৩১৭৩ শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ছাড়ার সময়: ভোর ৬টা ৫০ মিনিট)
-
৬৩৪০১ সাহিবগঞ্জ–মালদহ টাউন MEMU
-
৬৩৪০২ মালদহ টাউন–সাহিবগঞ্জ MEMU
রুট বদল— কোন ট্রেন কোন পথে চলবে?
উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭) বাতিল নয়, বদলাচ্ছে রুট
শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে, কিন্তু নির্ধারিত পথের বদলে এটি ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা হয়ে যাবে। এই পথে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, খাগড়াঘাট রোড ও আজিমগঞ্জ স্টেশনে যাত্রিবিরতি থাকবে।
নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা রুটে চালানো হবে—
-
১৫৬০৭ তিরুবনন্তপুরম–শিলচর এক্সপ্রেস
-
২২৫০৩ কন্যাকুমারী–ডিব্রুগড় এক্সপ্রেস
-
১৩১৬১ কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস
-
১২০৪১ হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি রুটে চালানো হবে—
-
১৫৬৪৬ শিলচর–চার্লাপল্লি এক্সপ্রেস
-
১৩১৬০ জোগবানি–কলকাতা এক্সপ্রেস
অন্য পরিবর্তন—
-
১৫৭৪৪ ভাটিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস চালানো হবে বিরশিবপুর হয়ে।
-
১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল-এর রুট বদলে হয়েছে কিউল–মুঙ্গের–কাটিহার পথে।
গন্তব্যের আগেই থামছে দুটি ট্রেন
পরিস্থিতি সামাল দিতে দুটি ট্রেনকে পুরো পথ না ছুটিয়ে মাঝপথে শেষ করানো হবে—
-
১৩০১১ হাওড়া–মালদহ টাউন এক্সপ্রেস — শেষ স্টেশন রামপুরহাট
-
১৩৪১০ কিউল–মালদহ টাউন এক্সপ্রেস — শেষ স্টেশন সাহিবগঞ্জ
এছাড়া ১৫৭৩৩ বালুরঘাট–ভাটিন্ডা ফরাক্কা এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
যাত্রীদের প্রতি পরামর্শ
পূর্ব রেলের তরফে সব যাত্রীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত ট্রেনের আপডেট খতিয়ে দেখে যাত্রা করার জন্য। প্রয়োজনে রেলের হেল্পলাইন বা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।