মাত্র ১০ টাকায় খাঁটি দুধের আইসক্রিম! কোকা-কোলা ও পেপসির পর এবার আইসক্রিম বাজারে বড় বোমা ফাটাল আম্বানিরা

ভারতের এফএমসিজি (FMCG) বাজারে আরও এক বড় ধাক্কা দিতে ময়দানে নেমে পড়ল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোকা-কোলা এবং পেপসির বিরুদ্ধে ‘ক্যাম্পা কোলা’র মাধ্যমে সফলভাবে মূল্যযুদ্ধের কৌশল নেওয়ার পর, এবার দেশের আইসক্রিম বাজারে প্রবেশ করল রিলায়েন্স কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (RCPL)। সংস্থার পক্ষ থেকে বাজারে আনা হয়েছে নতুন ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’ (Bombay Creamery)। কোম্পানির দাবি, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে খাঁটি দুধের তৈরি প্রিমিয়াম আইসক্রিম পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। মাত্র ১০ টাকা থেকে শুরু দামএই নতুন ব্র্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অবিশ্বাস্য কম দাম। মাত্র ১০ টাকা থেকে ‘বম্বে ক্রিমারি’-র আইসক্রিম বিক্রি শুরু হচ্ছে। এর মাধ্যমে ভারতের বাজারে সস্তা অথচ মানসম্মত ডেয়ারি আইসক্রিম প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রিলায়েন্স। ঠিক যেভাবে ১০ টাকার ক্যাম্পা কোলা বাজারে ঝড় তুলেছিল, ঠিক তেমনই আইসক্রিম বাজারেও বড় প্রতিদ্বন্দীদের বিপাকে ফেলতে এই মূল্য নির্ধারণ করেছে রিলায়েন্স। কী কী পণ্য মিলবে?গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন আকর্ষণীয় ফরম্যাটে এই আইসক্রিম বাজারে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—কোন (Cones)কাপ (Cups)টাব (Tubs)বার (Bars) এবং স্টিক (Sticks) সংস্থার ডিরেক্টর টি কৃষ্ণকুমার স্পষ্ট জানিয়েছেন, ভেজাল বা কোনো শর্টকাটের পথে না হেঁটে একেবারে আসল ডেয়ারি ক্রিম দিয়েই এই আইসক্রিম তৈরি করা হয়েছে। সাধারণ ভারতীয় পরিবারের বাজেটের কথা মাথায় রেখে এর গুণমান বজায় রাখা হয়েছে। প্রথম লক্ষ্য পশ্চিম ভারতপ্রাথমিকভাবে গত ১ সেপ্টেম্বর থেকে পশ্চিম ভারতের বাজারে ‘বম্বে ক্রিমারি’-র বিক্রি শুরু হয়েছে। পরবর্তীতে রিলায়েন্সের সুবিশাল দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং রিটেল উপস্থিতিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে সারা দেশের প্রতিটি কোণায় এই ব্র্যান্ড ছড়িয়ে দেওয়া হবে। রিলায়েন্সের বিশাল এফএমসিজি সাম্রাজ্যউল্লেখ্য, রিলায়েন্স কনজ্যুমার প্রোডাক্টস শুধু আইসক্রিম বা পানীয়তেই সীমাবদ্ধ নয়। খাদ্যপণ্য থেকে শুরু করে পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার—সবক্ষেত্রেই নিজেদের আধিপত্য বিস্তার করছে তারা। পানীয়র বাজারে ‘ক্যাম্পা কোলা’র পাশাপাশি তাদের ‘ইন্ডিপেন্ডেন্স’ ব্র্যান্ডের অধীনে সূর্যমুখী তেল, আটা ও প্যাকেজড পানীয় জল পাওয়া যায়। এছাড়া ‘উধম’ ও ‘মানা’ ব্র্যান্ডের ডাল ও চাল, ‘সিল’ ব্র্যান্ডের নুডলস ও জ্যাম, এবং ‘মালিবাট’-এর বিস্কুট ও মিষ্টান্ন সামগ্রী ইতিমধ্যেই বাজারে বেশ জনপ্রিয়। পাশাপাশি, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ডিসওয়াশিং ও লন্ড্রি পণ্যের বিশাল সম্ভার রয়েছে এই রিলায়েন্সের এফএমসিজি পোর্টফোলিওতে।