ইউপি নির্বাচনে হাইটেক লড়াই! এআই ভিডিও নিয়ে অখিলেশ বনাম যোগী ধুন্ধুমার কাণ্ড, দেখুন ভিডিও

আসন্ন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির তরজা এখন কেবল মাঠঘাট বা জনসভার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল দুনিয়ায়। বিশেষ করে আর্টিফিকেশনাল ইন্টেলিজেন্স (AI) বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি নানা ভিডিওকে কেন্দ্র করে বিজেপি এবং সমাজবাদী পার্টি (SP) এখন মুখোমুখি অবস্থানে। সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে একটি এআই-নির্মিত ভিডিওতে ভিলেন হিসেবে দেখিয়ে তাঁর শাসনকালকে আক্রমণ করা হয়েছিল। আর এর পরেই আসরে নেমে কড়া জবাব দেন অখিলেশ।

সাংবাদিক বৈঠকে যোগীর এআই ভিডিও প্রকাশ:

লখনউয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি এআই-নির্মিত ভিডিও সকলের সামনে প্রদর্শন করেন অখিলেশ যাদব। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন যে, শাসকদল ফেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তাঁর এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদবের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিজেপিকে সতর্ক করে অখিলেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন— “বাচ্চাদের মতো খেলা খেললে আমরাও কিন্তু চুপ করে বসে থাকব না, সমান তালে জবাব দেব।”

দুই শিবিরের পাল্টাপাল্টি আক্রমণ:

  • সমাজবাদী পার্টির অবস্থান: এসপি প্রধানের দাবি, বিজেপি জাঁকজমকপূর্ণ এআই ভিডিও তৈরির পেছনে প্রচুর অর্থ অপচয় করছে। অন্যদিকে, সমাজবাদী পার্টির কর্মীরা অনেক আগে থেকেই প্রযুক্তিগতভাবে যথেষ্ট এগিয়ে রয়েছে।

  • বিজেপির পালটাকোর্ট: অন্যদিকে, বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে, সমাজবাদী পার্টি বরাবরই মিথ্যা ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চাইছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও তারা সংবিধান ও সংরক্ষণ বাতিলের মিথ্যা জুজু দেখিয়েছিল, যা সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছিল। এবারও তাদের এই অপচেষ্টা কোনো কাজে আসবে না।

বলা বাহুল্য, ২০২৭-এর নির্বাচন যতই এগিয়ে আসছে, উত্তরপ্রদেশের রাজনীতিতে ডিজিটাল প্রোপাগান্ডা এবং এআই প্রযুক্তির এই নতুন লড়াই রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *