Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক গরমাগরম পিঁয়াজি, শিখেনিন বানানোর সহজ পদ্ধতি
January 15, 2023
অনেকেই দোকান থেকে কেনা চপ কাটলেট খেতে চাইছেন না, তারা সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একেবারে মুচমুচে পিঁয়াজি।
উপকরণ -»
পিঁয়াজ কুচি ১ বাটি
লংকা কুচি স্বাদমতো
বেসন ৪ টেবিল চামচ
নুন স্বাদমতো
চালের গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো এক চা চামচ
লংকা গুঁড়ো এক চা চামচ
জল প্রয়োজনমত
সরষের তেল তিন টেবিল চামচ
প্রনালী -»
একটি পাত্রের মধ্যে সমস্ত উপকরণকে ভাল করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে এই মিশ্রণ থেকে হাতে করে একটু করে সাবধানে ছাড়তে হবে। ঢিমে আঁচে করতে হবে। না হলে বাইরে পুড়ে যাবে, ভিতর কাঁচা থাকবে। খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেলে মুড়ি মাখার সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে পিঁয়াজি।