ক্যামাক স্ট্রিটকাণ্ডে চরম মোড়! তলব পেতেই লালবাজারকে পালটা ইমেল অভিষেকের আইনজীবীর

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তলব পাওয়ার পরই পুলিশের সঙ্গে আইনি সংঘাতে জড়িয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশি নোটিসের মুখোমুখি হয়ে হাত গুটিয়ে বসে না থেকে, এবার পাল্টা পুলিশকে ইমেল মারফত আইনি জবাব পাঠালেন অভিষেকের আইনজীবী। সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করেই এই পদক্ষেপে অনড় রয়েছে অভিষেক শিবির।
সম্প্রতি ক্যামাক স্ট্রিটের একটি ভবনে তৃণমূলের প্রতীক সম্বলিত বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও পৌরসংস্থার সঙ্গে সাংসদের. ক্যামাক স্ট্রিটকাণ্ডে চরম মোড়! তলব পেতেই লালবাজারকে পালটা ইমেল অভিষেকের আইনজীবীরকার্যালয়ের কর্মী ও নিরাপত্তারক্ষীদের তীব্র ধস্তাধস্তি বাধে। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠায়। কিন্তু সেই নোটিস হাতে পাওয়ার পরই তরজা তুঙ্গে ওঠে। অভিষেকের আইনজীবীর তরফে পালটা ইমেল পাঠিয়ে পুলিশি পদক্ষেপের কার্যকারিতা ও নোটিসের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে খবর। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে আইনি লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই সংঘাত এখন নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে।