রোজ সকালে শুধু এই একটা খাবার খেলেই জাদুকরি ফল! দূর হবে অ্যানিমিয়া থেকে কোষ্ঠকাঠিন্য, আর কী কী ম্যাজিক হয় জানেন?

রোজকার ব্যস্ত জীবনযাত্রায় শরীর সুস্থ রাখা একস্ত চ্যালেঞ্জ। ক্লান্তি কাটানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো—সবকিছুর জন্যই দরকার সঠিক খাদ্যাভ্যাস। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ডায়েটে যদি নিয়মিত কয়েকটি খেজুর রাখা যায়, তবে একাধিক কঠিন রোগ থেকে মিলতে পারে মুক্তি।

শরীরের শক্তি জোগায় ও ঘুম ভালো করে

খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা শরীরকে মুহূর্তে চাঙ্গা করে তোলে এবং দ্রুত শক্তি জোগায়। শুধু তাই নয়, এটি প্রাকৃতিক উপায়ে মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, যার ফলে রাতে গভীর ও ভালো ঘুম হয়। হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

কোষ্ঠকাঠিন্য ও হাড়ের সমস্যায় রামবাণ

খেজুরে দ্রবণীয় ও অদ্রবণীয়—উভয় প্রকার ফাইবারই ভরপুর মাত্রায় থাকে। এই ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো বিরক্তিকর সমস্যা চিরতরে দূরে রাখে। এছাড়া খেজুরে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড় মজবুত করতে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে।

হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

রক্তচাপ স্বাভাবিক রাখতে পটাশিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরে প্রচুর পটাশিয়াম থাকায় তা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। এর ফাইবার উপাদান ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা নেয়।

রক্তাল্পতা দূর করে ও মস্তিষ্ক চাঙ্গা রাখে

রক্তে লোহিত কণিকা তৈরির জন্য আয়রন অপরিহার্য। খেজুরে পর্যাপ্ত আয়রন থাকায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে এটি দারুণ কার্যকর। পাশাপাশি, এর অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমিয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে রাখে

অনেকেরই ধারণা মিষ্টি ফল মানেই ওজন বৃদ্ধি। কিন্তু খেজুরে ক্যালোরি কম এবং ফাইবার অনেক বেশি থাকে। ফলে এটি অনেকক্ষণ পেট ভর্তি রাখে, বারবার খাওয়ার প্রবণতা কমায় এবং মেটাবলিজম উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিশেষ দ্রষ্টব্য: সুস্থ থাকতে এবং শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই কয়েকটি করে খেজুর রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *