২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে মাস্টারপ্ল্যান! বাংলাতেই কি মিলবে কাজের সুযোগ?

ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে রাজ্যে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার বড় ঘোষণা করল সরকার। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ২২ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। ভিন রাজ্যের বদলে যাতে তাঁরা নিজেদের রাজ্যে থেকে কাজ করতে পারেন এবং জীবিকার নিরাপত্তা পান, সেই উদ্দেশ্যে একাধিক প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে।

শ্রম দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বাংলার সমস্ত জেলা মিলিয়ে মোট ২২,২৪,০৬০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এর মধ্যে সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (৩,৮৬,১৯১ জন), দ্বিতীয় স্থানে মালদা (২,৮৬,৩২৯ জন) এবং এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলি।

১২৫ দিনের কাজ ও গ্রামীণ রোজগার কার্ড

ভিন রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনতে প্রধান হাতিয়ার করা হচ্ছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পকে। নতুন সরকারের নির্দেশ অনুযায়ী, ১ জুলাই থেকে চালু হওয়া ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ বা ভিবি-জি রাম জি (VB–G RAM G) প্রকল্পের আওতায় আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।

  • এই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা প্রতি বছর ন্যূনতম ১২৫ দিনের কাজের আইনি নিশ্চয়তা পাবেন।

  • প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারকে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড (Gramin Rozgar Guarantee Card) দেওয়া হবে।

  • ইতিমধ্যেই সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে দ্রুত যোগ্য পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

  • ভিন রাজ্যে থাকা শ্রমিকদেরও বাংলার গ্রামীণ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হয়েছে।

স্বাস্থ্যবীমার সুবিধা

কাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে। আয়ুষ্মান যোজনার মাধ্যমে তাঁরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই কেন্দ্রীয় স্কিমে যাঁরা যোগ্য নন, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে। উভয় স্কিমেই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে, যা বাংলার বাইরে থাকাকালীনও প্রযোজ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *