প্রাইভেট কোচিংয়ের লাখ লাখ টাকার খপ্পর থেকে মুক্তি! দেশজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে জেইই ও নিট পড়ানোর মেগা প্ল্যান কেন্দ্রের!

প্রাইভেট কোচিং ইনস্টিটিউটগুলির লাগামছাড়া ও ভারী ফি-এর বোঝা থেকে দেশের সাধারণ ঘরের মেধাবী ছাত্রছাত্রীদের মুক্তি দিতে এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লার প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফ্রি কোচিংয়ের ঘোষণা করেছিলেন, এবার তাকে বাস্তবে রূপ দিতে জোরকদমে কাজ শুরু হয়ে গেছে।

কীভাবে কাজ করবে এই ফ্রি কোচিং নেটওয়ার্ক?

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বিশেষ উদ্যোগের প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা ‘জেইই’ (JEE) এবং মেডিকেল পরীক্ষার ‘নিট ইউজি’ (NEET UG)-র জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া শুরু হতে পারে। পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে ইউপিএসসি (UPSC) এবং এসএসসি (SSC)-র মতো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাকেও এই নেটওয়ার্কের আওতায় আনা হবে।

শিক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে আইআইটি কানপুরের (IIT Kanpur) ‘সাথী’ (SATHEE) পোর্টালটিকে এই কাজে ব্যবহার করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে একসঙ্গে কোটি কোটি পড়ুয়াকে পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। শুধু তাই নয়, এই অনলাইন প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণ ২৪ ঘণ্টা সচল এবং ইন্টারঅ্যাক্টিভ বা দ্বিমুখী করার পরিকল্পনা রয়েছে, যাতে পড়াশোনার সময় ছাত্রছাত্রীরা সরাসরি তাদের প্রশ্ন বা ডাউট ক্লিয়ার করতে পারে। দেশের কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই মেগা প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *