শ্রাবণের আমিষ খাওয়ার জেদেই মর্মান্তিক পরিণতি! এক লহমায় ছেলেকে খুন করলেন বাবা, প্রমাণ মেলাতে হাত মেলালেন মা

পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে খাসির মাংস খাওয়ার বায়না ধরায় নিজের ৩০ বছরের ছেলেকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড়। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত বাবা এবং তথ্যপ্রমাণ লোপাটে সাহায্যকারী মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ মাস চলায় মহেশের পরিবারে আমিষ খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু তা সত্ত্বেও মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করার বায়না ধরেন। আর এই কেন্দ্র করেই বাবা ও ছেলের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তর্কাতর্কি চলাকালীন পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, অভিযুক্ত বাবা চরম ক্ষিপ্ত হয়ে ছেলেকে বেধড়ক মারধর শুরু করেন। সেই মারের চোটে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মহেশ এবং মৃত্যু হয় তাঁর।

তবে এখানেই শেষ নয়, ছেলের মৃত্যুর পর পুলিশকে খবর না দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন নিহত যুবকের মা। স্বামীকে বাঁচাতে তিনি খুনের সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করতে সক্রিয় ভূমিকা নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ। শুরু হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ। পুলিশের কড়া জেরার মুখে শেষ পর্যন্ত গোটা ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। এরপরই খুনের অভিযোগে বাবা এবং তথ্যপ্রমাণ নষ্টের দায়ে মাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দম্পতির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *