“আমি এত সহজে মরব না!” রাখির দিনেই ট্রোলারদের মুখে কুলুপ এঁটে দিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার!

সামাজিক মাধ্যমে তারকাদের ট্রোল করা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। কুরুচিকর মন্তব্য থেকে বাদ যাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারও (Indrani Halder)। তবে এবার আর চুপ না থেকে ট্রোলারদের চরম ভাষায় একহাত নিলেন অভিনেত্রী। রাখী পূর্ণিমার দিনে নিজের নিউ আলিপুরের বাড়িতে বসে সোজাাসুজি নেটিজেনদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি।

ঠিক কী বলেছেন ইন্দ্রাণী? সম্প্রতি ওজন কমিয়ে ফের পুরনো ছন্দে ফিরেছেন অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং দেবের মতো তারকারাও তাঁর এই রূপান্তর দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও সোশ্যালে তাঁকে নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি। ক্ষোভ উগরে দিয়ে ইন্দ্রাণী বলেন, “কিছু লোক বসেই থাকে কীভাবে অন্যের নিন্দে করবে। ভালোবাসা দিতে পারে না, খারাপ বাসতে ওস্তাদ! আমার নাকি প্রেশার আছে, সুগার হয়েছে, ডায়াবিটিস হয়েছে, এমনকি ক্যানসার হয়েছে বলেও রটানো হচ্ছে। তাঁদের স্পষ্ট বলে দিই, আমার কোনও রোগ নেই। অত সহজে আমি মরছি না।”

শারীরিক অসুস্থতা ও কামব্যাক: জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-র সাফল্যের পর দীর্ঘদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন ইন্দ্রাণী। শারীরিক সমস্যার কারণে তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। তবে কঠিন ডায়েট ও জিমের মাধ্যমে তিনি নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলেছেন। এমনকি তাঁর স্বামীও তাঁর এই রূপান্তরের দারুণ প্রশংসা করেছেন। ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে ইন্দ্রাণীর এই আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন এখন টলিউডের হট টপিক।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *