পুলিশের সামনেই জোর করে বিলবোর্ড খোলা নিয়ে চরম উত্তেজনা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ বিজেপির

কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক নির্দেশমতো বিলবোর্ড সরাতে গেলে পুলিশ ও পুরসভার কর্মীদের আটকে দেয় শাসক শিবির। খোদ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক অনুগামীরা পথ আটকানোয় পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হলেও শেষ পর্যন্ত পুলিশি বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে অফিসে ঢুকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেওয়া হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থান ও পুলিশি নিস্ক্রিয়তাকে কটাক্ষ করে তিনি বলেন, “উনি সাংসদ না গুন্ডা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নিজেকে কি অক্ষয় কুমার মনে করছেন নাকি? চোরের মায়ের বড় গলা!” ক্যামাক স্ট্রিটের এই অপ্রীতিকর ঘটনা ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *