আট হাজারের কমে দুর্দান্ত ৫০০০mAh ব্যাটারির স্মার্টফোন! লাভার এই ধামাকা ফোনে কী কী ফিচার রয়েছে?

ভারতের বাজারে এল সস্তার নতুন স্মার্টফোন! সাশ্রয়ী দামে ৫০০০mAh ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ লঞ্চ হলো Lava Bold N4 Lite
বাজেটপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল ভারতীয় স্মার্টফোন নির্মাতা সংস্থা লাভা (Lava)। বৃহস্পতিবার দেশীয় বাজারে লঞ্চ করা হয়েছে তাদের নতুন বাজেট ফোন—Lava Bold N4 Lite। কম দামে আধুনিক ফিচারের ছোঁয়া রাখা এই ফোনটি মূলত সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে (Amazon) ফোনটির বিক্রি শুরু হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। ফোনটি ‘এম্পায়ার গোল্ড’ এবং ‘ঘোস্ট সিলভার’—এই দুটি আকর্ষণীয় রঙে উপলব্ধ হবে।
দাম ও লঞ্চ অফার: Lava Bold N4 Lite-এর ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের স্ট্যান্ডার্ড দাম রাখা হয়েছে ৮,০৯৯ টাকা। তবে লঞ্চ অফারের আওতায় ইচ্ছুক ক্রেতারা এই ফোনটি ৭,৯৯৯ টাকার বিশেষ ছাড়ে কিনতে পারবেন। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই ফোনের সঙ্গে মিলবে সংস্থার বিশেষ ‘ফ্রি ডোরস্টেপ সার্ভিস’ (Free Doorstep Service)। অর্থাৎ ফোনটিতে কোনও সমস্যা দেখা দিলে সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, গ্রাহকের অনুরোধে খোদ টেকনিশিয়ান বাড়ি এসে সার্ভিস দিয়ে যাবেন।
প্রধান ফিচার ও স্পেসিফিকেশন:
-
ডিসপ্লে ও প্রসেসর: এই ফোনে দেওয়া হয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে এবং শক্তিশালী Unisoc 9863A চিপসেট।
-
র্যাম ও স্টোরেজ: ৩ জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি এতে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা মিলবে। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
-
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৬ (Go Edition) অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে চলবে ফোনটি এবং সংস্থর পক্ষ থেকে দু’বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
ক্যামেরা ও ব্যাটারি: ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দীর্ঘ ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যার্ড চার্জিং সুবিধা।