কেন্দ্রীয় কর্মীদের জন্য বাম্পার উপহার! অষ্টম পে কমিশনে দ্বিগুণ হতে পারে বেতন? জানুন হিসাব

দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী। নতুন এই পে কমিশন কবে থেকে কার্যকর হবে এবং বেতন ঠিক কতখানি বাড়বে, তা নিয়ে জল্পনার শেষ নেই। এর মাঝেই কমিশনের বৈঠকে কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে, আর তাতেই সামনে এল ইনক্রিমেন্ট ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট।

কর্মী সংগঠনগুলির দাবি এবং প্রস্তাবিত হিসাব
অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশন সহ বেশ কিছু বড় কর্মী সংগঠনের পক্ষ থেকে অষ্টম পে কমিশনের কাছে বার্ষিক ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং ফিটমেন্ট ফ্যাক্টর চালুর জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের মতো সংগঠনগুলির তরফে বার্ষিক ৬ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবিও রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অষ্টম পে কমিশনে যদি শেষ পর্যন্ত ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর এবং বার্ষিক ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট কার্যকর হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে একবিপ্লবিক পরিবর্তন আসবে।

বেতনের হিসাব এক নজরে
দ্বিগুণ হতে পারে মূল বেতন: প্রস্তাবিত ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন একধাক্কায় সোজা দ্বিগুণ হয়ে যেতে পারে। অর্থাৎ, বর্তমানে কারোর মূল বেতন ১৮,০০০ টাকা হলে তা বেড়ে সরাসরি ৩৬,০০০ টাকা হয়ে যাবে। একইভাবে ২৫,৫০০ টাকার মূল বেতন বেড়ে ৫১,০০০ টাকায় পৌঁছবে।

৩ বছরে ইনক্রিমেন্টের হিসাব: ধরা যাক, বর্তমানে কোনো কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে তা প্রথমে বেড়ে হবে ৩৬,০০০ টাকা। এর সঙ্গে ডিএ এবং অন্যান্য ভাতা যোগ করে মোট বেতন যদি ৫০,০০০ টাকা ধরা হয়, তবে ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী প্রথম বছরে তা বেড়ে হবে ৫৩,৫০০ টাকা।

এর পর দ্বিতীয় বছরে ৫৩,৫০০ টাকার ওপর ৭ শতাংশ ইনক্রিমেন্ট যোগ হয়ে বেতন দাঁড়াবে ৫৭,২৪৫ টাকা। এবং তৃতীয় বছরে তা আরও বেড়ে হবে ৬১,২৫২ টাকা। অর্থাৎ, মাত্র তিন বছরের মধ্যেই সংশ্লিষ্ট কর্মীর বেতন প্রায় ১১,০০০ টাকারও বেশি বৃদ্ধি পাবে।

তবে অষ্টম পে কমিশনের সুপারিশে সত্যি সত্যিই ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর এবং বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্টের এই লোভনীয় প্রস্তাব চূড়ান্তভাবে মঞ্জুর হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। সরকারি তরফে এ বিষয়ে চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *