অবশেষে পর্দাফাঁস! দীপ আর উৎসব কি সত্যিই এক ব্যক্তি? স্টার জলসার মেগা টুইস্টে চমকে উঠবেন দর্শকরা!

মৃত্যুর মুখোমুখি ঝাঁপি! নায়িকাকে বাঁচাতে গিয়ে কোন চাঞ্চল্যকর সত্য প্রকাশ্যে আনবে উৎসব?

জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘লক্ষ্মী ঝাঁপি’-র গল্পে এবার আসতে চলেছে এক চরম নাটকীয় মোড়। আবারও চরম বিপদের মুখে পড়তে চলেছে সিরিয়ালের নায়িকা ঝাঁপি। শুধু সে একা নয়, তার গোটা পরিবারকেই হত্যার জন্য সুপারি দেওয়া হয়েছে বলে প্রোমোতে সামনে এসেছে। আর এই ভয়াবহ বিপদ থেকে নায়িকাকে রক্ষা করতে গিয়েই এবার প্রকাশ্যে আসতে চলেছে উৎসবের আসল পরিচয়!

আসন্ন পর্বের জমজমাট টুইস্ট: সামনে আসা নতুন প্রোমো অনুযায়ী, ঝাঁপির জন্মদিনের জমজমাট উদযাপনের মধ্যেই হঠাৎ একদল মস্তান বাড়িতে ঢুকে পড়ে এবং ঝাঁপির মাথায় বন্দুক ঠেকায়। ঠিক সেই মুহূর্তে স্ত্রীকে বাঁচাতে গিয়ে উৎসবের খোলস ছেড়ে বেরিয়ে আসে দীপ। সামনে থাকা সিঁদুরের থালাটি সে সজোরে ছুঁড়ে মারে ওই দুষ্কৃতীর দিকে, আর সেই সিঁদুর সরাসরি উড়ে গিয়ে পড়ে ঝাঁপির সিঁথিতে! এর মাধ্যমেই নায়িকার সামনে স্পষ্ট হয়ে যায় যে উৎসব আর কেউ নয়, খোদ তার স্বামী দীপই ছদ্মবেশে রয়েছে।

কবে আসছে এই বিশেষ পর্ব? স্টার জলসায় প্রতিদিন বিকেল ৫টায় সম্প্রচারিত হওয়া এই জনপ্রিয় মেগা সিরিয়ালের দীপের সত্য প্রকাশ্যে আসার এই হাই-ভোল্টেজ পর্বটি আগামী ৩০ আগস্ট সম্প্রচারিত হতে চলেছে। বিশেষ আকর্ষষণ হিসেবে ওই দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১ ঘণ্টার এই মহাপ্রসার দেখতে পাবেন দর্শকরা। শুভস্মিতা মুখার্জি এবং সৌরভ চক্রবর্তী জুটির এই রোমাঞ্চকর টুইস্ট যে দর্শকদের নজিরবিহীন বিনোদন দেবে, তা বলাই বাহুল্য।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *