জেলবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা কেমন? অবশেষে মুখ খুলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রামিজ রাজা!

কেমন আছেন ইমরান খান? জল্পনার মাঝে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

দীর্ঘদিন ধরে কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছিল। সম্প্রতি কপিল দেব, সুনীল গাভাসকর সহ বিশ্বের ২২ জন প্রবীণ ও কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের উন্নত চিকিৎসার দাবি জানানোর পর বিষয়টি নিয়ে চর্চা আরও তীব্র হয়। আর এই আবহে এবার ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে বড় আপডেট দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পিসিবি-র প্রাক্তন প্রধান রামিজ রাজা।

এক পডকাস্টে কথা বলতে গিয়ে রামিজ রাজা জানান, গত প্রায় ৩ বছর ধরে জেলে বন্দি থাকা ইমরান খানের এই সময়টা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে কাটছে। তবে তাঁর স্বাস্থ্যের সাম্প্রতিক আপডেট দিতে গিয়ে তিনি জানান, কিছুদিন আগে প্রাক্তন অধিনায়কের চোখে কিছুটা সমস্যা দেখা দিলেও বর্তমানে তার যথাযথ সমাধান করা হয়েছে। সামগ্রিকভাবে তাঁর স্বাস্থ্য ভালো রয়েছে এবং তাঁর স্বভাবসুলভ দৃঢ়তার সঙ্গেই তিনি এই কঠিন সময় মোকাবিলা করছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই খবর ছড়িয়ে পড়েছিল যে ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গিয়েছে ইমরান খানের। এরপরই ক্রিকেট বিশ্বের বহু প্রথিতযশা ব্যক্তিত্ব তাঁর সুচিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অনুমতি চেয়ে যৌথভাবে পাক সরকারের কাছে আর্জি জানান। রামিজ রাজার এই বিবৃতির পর আপাতত তাঁর স্বাস্থ্যের কিছুটা স্বস্তিদায়ক চিত্রই সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *