৫ দিন পর উডল্যান্ডস থেকে বাড়ি ফিরলেন মীরা দেবী! কী অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী?

টানা পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গত ২১ অগস্ট শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর মঙ্গলবার বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মীরা দেবী নিজেই সংবাদমাধ্যমকে জানান যে তিনি এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকরা তাঁকে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র দিয়েছেন এবং নিয়মিত সেগুলির পাশাপাশি খাওয়াদাওয়ার বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন। পুষ্টিকর খাবার এবং সঠিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। সবমিলিয়ে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ও ভালো রয়েছে বলেই জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *