৩৬ বছরের শ্রুতির সঙ্গে রোমান্স ৬৭ বছরের চিরঞ্জীবীর

অভিনয় জীবনের চার দশকের বেশি সময় পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘ওলটার বেরিয়া’।
সম্প্রতি এ ছবির ‘নিকেমো আন্দামেক্কুবা’ শিরোনামের একটি গান প্রকাশ্যে আসে। গানটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। যেখানে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীকে ৩৬ বছর বয়সী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে।

ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে নির্মিত এ ছবিটির ট্রেলার আলোচনায় আসে। ট্রেলারটিতে চিরঞ্জীবীকে একজন মারমুখী নায়ক হিসেবে দেখা গেছে। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করেছেন।

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া চিরঞ্জীবীর সিনেমা ‘গডফাদার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *