‘ঠাসিয়ে চড়’-এর ইংরেজি জানেন কি? আট থেকে আশি সবাই ভুল করেন এই একটা জায়গায়!

‘এক চড়েতে ঠান্ডা, ধেড়ে ছোড়াদের পান্ডা…’ জনপ্রিয় সিনেমা বসন্ত বিলাপ ছবির এই গান বাঙালিদের কাছে আজও সমান জনপ্রিয়। চড়-থাপ্পড়ের প্রসঙ্গ উঠলেই এই গান মনে পড়তে বাধ্য। কিন্তু আজকাল বহু মানুষই বাংলা শব্দ ব্যবহার করার সময় সামান্য দ্বিধায় ভোগেন। অনেকেই এখন চড়ের জায়গায় ‘স্ল্যাপ’ শব্দ ব্যবহারে বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

চড়ের ইংরেজি যে স্ল্যাপ, তা আট থেকে আশির জানা। কিন্তু জানেন কি, ঠাসিয়ে বা কষিয়ে চড়ের ইংরেজি কী? ভাবছেন তো এ আবার কেমন প্রশ্ন! আসলে আমাদের শব্দকোষে এমন অনেক শব্দ এবং তার সঠিক ইংরেজি রয়েছে, যা অনেকেরই অজানা।

দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ইংরেজি শব্দ অবলীলায় ব্যবহার করি। আবার কিছু ক্ষেত্রে আমরা শুধু বাংলা ভাষাই ব্যবহার করি, তার সঠিক ইংরেজি প্রতিশব্দ কী হতে পারে তা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। আর এখানেই তৈরি হয় কৌতূহল।

ভাষা বিশেষজ্ঞদের মতে, বহুক্ষেত্রে ‘ঠাসিয়ে চড়’ কথাটি বিশেষণের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়। কাউকে যখন খুব জোরে বা প্রবলভাবে থাপ্পড় মারা হয়, তখন বাংলায় আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। ইংরেজিতে এই ভাব প্রকাশ করার জন্য মূলত ‘give a tight slap’ বা ‘give a hard slap’ ব্যবহার করা হয়। এছাড়া সরাসরি ক্রিয়াপদ হিসেবে ‘slap hard’ শব্দগুলিও ব্যবহার করতে পারেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *