হঠাৎ কমল সোনার দাম! মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কলকাতায় আজ হলুদ ধাতুর দর কত?

সপ্তাহের শুরুতে বড়সড় স্বস্তি পেল সাধারণ মানুষ ও ক্রেতারা। হু হু করে দাম বাড়ার পর অবশেষে কিছুটা কমল সোনার দাম। কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট হলুদ ধাতুর দামে সামান্য পতন লক্ষ করা গেছে। মধ্যবিত্তের পকেটে কিছুটা স্বস্তি দিয়ে ২৪ আগস্ট কেমন রইল বিভিন্ন শহরের সোনার বাজার, একনজরে দেখে নেওয়া যাক। কলকাতায় আজকের সোনার দাম:২৪ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামের দাম ১৬,৩৭৫ টাকা (গতকাল থেকে ২২ টাকা কম)। ১০ গ্রামের দাম ১,৬৩,৭৫০ টাকা (২২০ টাকা কম) এবং ১০০ গ্রামের দাম ১৬,৩৭,৫০০ টাকা (২২০০ টাকা কম)।২২ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামের দাম ১৫,০১০ টাকা (২০ টাকা কম)। ১০ গ্রামের দাম ১,৫০,১০০ টাকা (২০০ টাকা কম) এবং ১০০ গ্রামের দাম ১৫,০১,০০০ টাকা (২০০০ টাকা কম)।১৮ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামের দাম ১২,২৮১ টাকা (১২ টাকা কম)। ১০ গ্রামের দাম ১,২২,৮১০ টাকা (১২০ টাকা কম) এবং ১০০ গ্রামের দাম ১২,২৮,১০০ টাকা (১২০০ টাকা কম)।দেশের অন্যান্য প্রধান শহরে আজকের সোনা ও রূপোর দর:হায়দরাবাদ: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩,৭৫০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,১০০ টাকা।দিল্লি: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩৯০০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,২৫০ টাকা।মুম্বই: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩,৭৫০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,১০০ টাকা।জয়পুর: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩৯০০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,২৫০ টাকা।চেন্নাই: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩,৭৫০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,১০০ টাকা।পাটনা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬৩৮০০ টাকা এবং ২২ ক্যারেট ১,৫০,১৫০ টাকা।বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের ওঠানামার ফলেই মূলত দেশের অন্দরে এমন সামান্য তারতম্য দেখা যাচ্ছে। তবে বিয়ের মরশুমের আগে এই দরপতন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।