প্রাক্তন স্ত্রীর প্রেমিককে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন হৃত্তিক

সুজানের প্রেমিক আরসালান গোনির সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছেন হৃতিক রোশন। শুধু তাই নয়, প্রাক্তন স্ত্রীর প্রেমিককে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন হৃতিক।
১০ জানুয়ারি ছিল হৃতিকের জন্মদিন। ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন আরসালান গোনি। সেই ছবিটিই হৃতিক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধু।’

বিচ্ছেদের পরেও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দীর্ঘসময় একা থাকার পরে দুজনেরই হয়েছে নতুন সঙ্গী। সুজান খান পেয়েছেন আরসালান গোনকে। হৃতিকও খুঁজে নেন তার নতুন সঙ্গী সাবা আজাদকে।

হৃতিক-সুজান ভালোবেসে বিয়ে করেছিলেন। ১৪ বছর সংসারও করেছেন। তবে হঠাৎ আলাদা হয়ে যান তারা। জানাননি কারণও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *