‘এখনই সব ডিলিট কর…’, জিতের ছবিকে লাগাতার কটাক্ষ, কড়া বার্তা দিলেন দেব

বাংলা বিনোদন জগতে দেব বনাম জিতের হাড্ডাহাড্ডি লড়াই দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় দুই তারকার অনুরাগীদের পারস্পরিক আক্রমণ ও ট্রোলিংয়ের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়েছিল। সম্প্রতি অভিনেতা জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ বক্স অফিসে মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। ঠিক সেই সময়েই দেবের একটি ফ্যানপেজ থেকে জিতের ছবি ও বক্স অফিস কালেকশন নিয়ে তীব্র নেতিবাচক রিভিউ এবং কটাক্ষ করা হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসরে নামেন স্বয়ং দেব।
জিতের ছবি ঘিরে এমন অবমাননাকর পোস্টের পরই নড়েচড়ে বসে দেবের টিম বা তাঁর একটি নির্ভরযোগ্য পেজ। জিতের বিরুদ্ধে করা ওই সমস্ত পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘উনি আমার বড় দাদা।’ শুধু তাই নয়, অনুরাগীদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে ওই পেজ থেকে বলা হয়, ট্রোলিং না করে প্রত্যেকে যেন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিতের ছবি দেখেন এবং অন্যকেও উৎসাহিত করেন। এমনকি খোদ দেব আগামী সপ্তাহে ছবিটি দেখতে যাবেন বলেও সেখানে জানানো হয়।
যদিও এই নির্দিষ্ট পোস্টটি সরাসরি দেব নিজে করেছেন কি না, তা নিয়ে কিছু গুঞ্জন থাকলেও, ইন্ডাস্ট্রির সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং ফ্যানদের এই অসংস্কৃত লড়াই থামাতে এই ধরনের বার্তা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একদিকে যখন দেব নিজের আসন্ন পুজো রিলিজ ‘