কাজের গতি বাড়াতে মাস্টারস্ট্রোক! তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়ককে সরকারি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

জনপ্রতিনিধিদের কাজের গতি আরও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য বড়সড় আর্থিক সুবিধা ও উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্যের মোট ২৩৪ জন বিধায়ককে সরকারি গাড়ির পাশাপাশি যাতায়াত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে মোটা অঙ্কের ভাতা প্রদান করা হবে।
সম্প্রতি এক সরকারি ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, নিজেদের বিধানসভা এলাকার প্রকাণ্ড পরিধি সামলাতে এবং নিয়মিত যোগাযোগ রাখতে বিধায়কদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। অনেকেরই নিজস্ব গাড়ির অভাব থাকায় দৈনন্দিন কাজে সমস্যা দেখা দেয়। সেই কথা মাথায় রেখেই সমস্ত বিধায়ককে সরকারি গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু গাড়ি দেওয়াই নয়, সেই গাড়ির জ্বালানি বা পেট্রল-ডিজেল বাবদ খরচ, গাড়ি চালকের বেতন এবং প্রয়োজনে ব্যক্তিগত সচিবের খরচ নির্বাহের জন্য প্রতি মাসে এককালীন ৭৫, হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রশাসনের আশা, এর ফলে সদ্য নির্বাচিত তরুণ বা তুলনামূলক কম সচ্ছল বিধায়করা আর্থিক চিন্তা ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ আরও দ্রুতগতিতে সম্পন্ন করতে পারবেন। সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বেশ ইতিবাচক চর্চা শুরু হয়েছে।