১০০ দিনের কাজের খতিয়ান দিতে গিয়ে মোক্ষম মন্তব্য! বাংলার প্রশাসনিক প্রধানকে নিয়ে বড় বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিলিগুড়িতে এসএসবি-র একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের কাজের গতি এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় নতুন সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র প্রশাসনিক দক্ষতার প্রশংসা করে তিনি জানান, রাজ্যের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের গতি অনেকটাই বেড়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমা সুরক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে যখনই সহযোগিতার প্রয়োজন হয়েছে, তখন আনুষ্ঠানিক চিঠিপত্রের অপেক্ষায় না থেকে সরাসরি ফোন করলেই দ্রুত সবুজ সঙ্কেত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রকাশ্য মন্তব্য দুই শিবিরের মধ্যকার বোঝাপড়া এবং কাজের সমন্বয়ের দিকটিকেই স্পষ্ট করে তুলেছে।