টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছে বহু পরিবার! অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাস দেখার সহজ উপায়

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির তিন হাজার টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোটিাধিক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বহু যোগ্য মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছানোর অভিযোগ উঠেছে। আর এই নিয়েই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জল্পনা ও বিক্ষোভ।

কোথায় আটকে রয়েছে আপনার আবেদন? সরকারি ঘোষণা অনুযায়ী, প্রতিটি মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পের টাকা পাওয়ার কথা। কিন্তু টাকা না ঢুকলে কি করবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে।

সমস্যার সমাধান করতে হলে সবার আগে বর্তমান স্থিতি বা স্ট্যাটাস জানা জরুরি। এর জন্য অফিসিয়াল Social Registry Portal-এর মাধ্যমে আবেদন যাচাই করা সম্ভব। পোর্টালে গিয়ে নাগরিক লগইন বা সিটিজেন পোর্টালের মাধ্যমে নিজেদের জেলা নির্বাচন করে মোবাইল নম্বরে আসা ওটিপির সাহায্যে লগইন করতে হবে। এরপরই স্ক্রিনে ভেসে উঠবে আপনার আবেদনের বর্তমান অবস্থা।

পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে, যেমন—আবেদন প্রক্রিয়াধীন থাকা, আরও যাচাইয়ের প্রয়োজন হওয়া, কিংবা ব্যাঙ্কের তথ্য যাচাইয়ে কোনো সমস্যা থাকা। যদি ‘ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর’ বা অন্য কোনো ত্রুটি দেখায়, তবে সংশোধনের সুযোগও রয়েছে। নতুন আবেদন গ্রহণ বন্ধ থাকলেও, আবেদন বাতিল হলে পোর্টোলের মাধ্যমে পুনরায় সংশোধনের সুযোগ মিলছে। তাই অযথা বিভ্রান্ত না হয়ে সঠিক নিয়ম মেনে স্ট্যাটাস যাচাই করে পরবর্তী পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *