হাত দুটি ব্যস্ত? মেটার এই জাদুকরী নতুন অ্যাপে এবার চোখের পলকে হবে সব কাজ!

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta) তাদের ব্যবহারকারীদের জন্য এক সম্পূর্ণ নতুন এবং যুগান্তকারী ফিচারের ঘোষণা করল। মূলত মেটা এআই (Meta AI)-এর সঙ্গে যুক্ত একটি সিস্টেম-ওয়াইড কথপোকথন অ্যাপ হিসেবে এটি কাজ করবে। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘ম্যাক অ্যাপ’ (Mac App), যা ‘মিউজ স্পার্ক মডেল’ (Muse Spark Model)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার? মেটার এই নতুন ফিচারটি ব্যবহারকারীর স্ক্রিনের তথ্য পড়তে এবং সেই অনুযায়ী কথপোকথনের মাধ্যমে কাজ করতে পুরোপুরি সক্ষম। ধরুন, আপনি এমন কোনো কাজে ব্যস্ত যেখানে আপনার দুটি হাতই কোনো ডিভাইসে স্পর্শ করতে পারছে না। সেই পরিস্থিতিতে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলি ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গাতেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবে এই অ্যাপ।

আপনি যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশন দেখতে চান, তবে এই ফিচারটিকে ভয়েস কম্যান্ড দিলেই এটি আপনাকে তা পড়ে শোনাবেন। এমনকি কোনো কমেন্টে রিপ্লাই দিতে চাইলে বা কিছু টাইপ করতে চাইলেও এই কথপোকথন অ্যাপটি আপনাকে সাহায্য করবে। মেটা জানিয়েছে, তাদের সমস্ত প্রধান প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ—তিনটিতেই সমানভাবে কার্যকর হবে এই ফিচারটি। সম্প্রতি গুগলের জেমিনি (Gemini) অ্যাপেও এই ধরনের ডিকটেশন বা কথপোকথন ফিচার চালু করা হয়েছে।

বিতর্কের মাঝেই নতুন চমক এদিকে একের পর এক এআই (AI) ফিচার লঞ্চ করলেও মার্কিন মুলুক থেকে শুরু করে ভারতে বেশ আইনি ও নীতিগত চাপের মুখে রয়েছে মার্ক জুকারবার্গের এই সংস্থা। সম্প্রতি মেটার বিরুদ্ধে চলা একটি হাই-প্রোফাইল মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সংস্থার প্রাক্তন ডিরেক্টর আর্তুরো বেজার (Arturo Béjar) বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য কিংবা শিশুদের নিরাপত্তার চেয়ে মুনাফা অর্জনকেই সবসময় বেশি প্রাধান্য দিয়ে এসেছে মেটা। ব্যবহারকারীরা কতক্ষণ স্ক্রিনের সামনে সময় কাটাচ্ছেন, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। এমন একাধিক গুরুতর অভিযোগের মেঘের মাঝেই মেটার এই নতুন ফিউচারিস্টিক অ্যাপ লঞ্চ প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *