যত্রতত্র নোংরা ফেললেই বিপদ! পরিচ্ছন্নতার পাঠ পড়াতে এ বার রাজপথে নেমে কী পদক্ষেপ নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল?

শহরের রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা তো দূরঅস্ত, থুতু পর্যন্ত ফেলা যাবে না। কলকাতাকে আরও স্বচ্ছ ও সুন্দর করে তোলার লক্ষ্যে এ বার সরাসরি রাস্তায় নেমে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের একাধিক ব্যস্ত এলাকায় নিজেই ডাস্টবিন রেখে এসে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর বার্তা দিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন কোণে যত্রতত্র আবর্জনা ফেলা এবং পান বা গুটখার পিক ফেলার প্রবণতা নিয়ে নাগরিক সচেতনতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেই সমস্যার স্থায়ী সমাধানে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ বার প্রশাসনিক স্তরের পাশাপাশি সরাসরি জনসচেতনতামূলক এই উদ্যোগ নিলেন খোদ মন্ত্রী। শহরের কোন কোন এলাকায় এই নতুন ডাস্টবিনগুলি বসানো হয়েছে এবং এর জেরে সাধারণ মানুষের অভ্যাস কতটা বদলায়, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *