এবার ভিডিও বানালেই মিলবে সরকারি বেতন! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিরাট ঘোষণা সরকারের

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও বা রিলস তৈরি করেই এবার মিলবে নিশ্চিত সরকারি আয়। কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এক বৈপ্লবিক সিদ্ধান্তের পথে হাঁটলো বিহার সরকার। গত বুধবার মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকে এই নজিরবিহীন স্কিমের অনুমোদন দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
কী এই নতুন স্কিম?
বিহার সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ সূত্রে খবর, রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারি প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতেই ‘বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬’-এ বড়সড় সংশোধন আনা হয়েছে। এই নতুন নিয়মের আওতায় এবার থেকে এমপ্যানেল বা রেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ভিডিও তৈরির জন্য মাস গেলে পারিশ্রমিক দেবে রাজ্য সরকার।
টাকা পাবেন কীভাবে?
রাজ্য সরকারের এই নিয়ম অনুযায়ী, যে সমস্ত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা সরকারি স্কিম বা বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি নিয়ে ভিডিও তৈরি করবেন, তাঁদের জন্য থাকছে বিশেষ আর্থিক সুবিধা:
ভিউ অনুযায়ী ইনসেনটিভ: প্রতি ৩০ দিনে যদি কোনো ভিডিও বা পেজে ১ লাখ ভিউ সম্পন্ন হয়, তবে সংশ্লিষ্ট ক্রিয়েটর অতিরিক্ত ১০ হাজার টাকা করে পাবেন।
সর্বোচ্চ সীমা: কোনো একটি নির্দিষ্ট ভিডিওর গুণমান এবং জনপ্রিয়তার ওপর ভিত্তি করে সরকার সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার বা পারিশ্রমিক দেওয়ার সংস্থান রেখেছে।
নির্বাচনের পদ্ধতি:
সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ এবং চ্যানেলের নিয়মিত ফলোয়ার্স সংখ্যা এবং ভিডিওর এনগেজমেন্ট যাচাই করেই ক্রিয়েটরদের এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে।
বিহার সরকারের এই পদক্ষেপকে দেশের মধ্যে অন্যতম প্রগতিশীল সিদ্ধান্ত হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। রিলস বা ভিডিও তৈরির নেশাকে পেশাদারিত্বের মোড়কে সরকারি স্বীকৃতির আওতায় আলায় বিহারের তরুণ প্রজন্মের মধ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।